মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Sudeshna Roy: টেকনিশিয়ানদের অসহযোগিতায় হল না শুটিং, হতাশ সুদেষ্ণা ফেসবুক লাইভে জানালেন ক্ষোভ! প্রকাশ্যে ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


Last Updated:

আচমকাই থমকে গেল পরিচালক সুদেষ্ণা রায়ের নতুন ছবির শুটিং । সুদেষ্ণার অভিযোগের আঙুল টেকনিশিয়ানদের দিকে।

সুদেষ্ণা রায়সুদেষ্ণা রায়
সুদেষ্ণা রায়

কলকাতা: আচমকাই থমকে গেল পরিচালক সুদেষ্ণা রায়ের নতুন ছবির শুটিং । সুদেষ্ণার অভিযোগের আঙুল টেকনিশিয়ানদের দিকে। পরিচালকের অভিযোগ, তিনি শুটিং স্পটে গিয়ে দেখেন সেখানে কোনও টেকনিশিয়ান এসে উপস্থিত হননি। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে এই কথা জানান তিনি।

এই লাইভেই বিস্ফোরক অভিযোগ আনেন সুদেষ্ণা, টেকনিশিয়ানদের অসহযোগিতায় তিনি শুটিং শুরু করতে পারলেন না বলে জানান তিনি। এই প্রসঙ্গে ফেসবুক লাইভে তিনি বলেন, কুড়ি বছর পুরনো প্রোডাকশন ম্যানেজার কয়েকদিন আগে হঠাৎই প্রজেক্ট থেকে বেরিয়ে যান। বুধবার থেকে ছবির শুটিং শুরুর কথা ছিল।

আরও পড়ুন: ছবি মুক্তির আগেই সব গান সুপারহিট!কোটি কোটি টাকা আয়, এমনই কামাল করলেন মিউজিক ডিরেক্টর

ছবির নাম ‘স্বপ্ন হলেও সত্যি’। পরিচালনার দায়িত্বে অভিজিত্‍ গুহ আর সুদেষ্ণা রায়। ছবির অন্যতম প্রধান মুখ অপরাজিতা আঢ্য। এখানেই ঘোরা ফেরা করছে একটা প্রশ্ন, ফেডারেশন বনাম পরিচালকদের সংঘাত কি আরও একবার স্পষ্ট হল? প্রসঙ্গত, ফেডারেশনের অকারণ হস্তক্ষেপ নিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। তাঁকে সমর্থন জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রনীল রায়চৌধুরী, সুব্রত সেন, সুদেষ্ণা রায়-সহ ১৫ জন পরিচালক।

তাঁরা সম্মিলিত ভাবে আদালতে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যেই মামলার দু’টি শুনানি হয়েছে। আগামী শুনানি ১৯ মে। শুনানিতে বার বার বলা হয়েছে, পরিচালকদের কাজে ফেডারেশন হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু, তারপরেও এই ধরনের ঘটনা ঘটায় কার্যত স্তম্ভিত পরিচালক সুদেষ্ণা রায়। এই বিষয়ে ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাসের বক্তব্য, “এখনও পর্যন্ত আমাদের কাছে এরকম কোনও অভিযোগ আসেনি।” কিন্তু, শুটিং বন্ধে প্রবল আতান্তরে পড়েছেন পরিচালক।

বাংলা খবর/ খবর/বিনোদন/

Sudeshna Roy: টেকনিশিয়ানদের অসহযোগিতায় হল না শুটিং, হতাশ সুদেষ্ণা ফেসবুক লাইভে জানালেন ক্ষোভ! প্রকাশ্যে ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব?

Next Article

Guess the Celebrity: ‘মাত্র ৫০ টাকায় নাচ করতেন…!’ আজ বলিউডের ব্লকবাস্টার ছবির ‘মাস্টারমাইন্ড’ ইনি, দেখুন তো চিনতে পারছেন কিনা?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর