#নয়াদিল্লি: প্যাচপ্যাচে ঘাম আর অসহ্য তাপমাত্রার জন্য অনেকেই গরমকাল পছন্দ করেন না। আবার যারা ঠাণ্ডার দেশে থাকেন তাঁদের কাছে গ্রীষ্মকাল যেন রূপকথার মতো। এই ঋতুতে দিন অনেক লম্বা হয়, ফলে কাজের জন্য অনেকটা বেশি সময় পাওয়া যায়। এই সময় বিকেলের দিকে মিষ্টি হাওয়া দেয়। তাছাড়া সূর্যের আলোয় মনের মধ্যেও একটা পজিটিভ ভাব দেখা দেয়।
ঠাণ্ডার দেশের মানুষরা যেমন একটু সূর্যের আলোর জন্য কাতর হয়ে থাকেন, গরমের দেশের মানুষদের জন্য ঠিক তার উল্টোটা ঘটে। কিছু কিছু সময় তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে বাইরে বেরোনো বা ঘরের মধ্যে কাজ করা অসহ্য হয়ে ওঠে। তবে কয়েকটি সাধারণ নিয়ম মানলে এই গরমেও তরতাজা ও ফুরফুরে থাকা সম্ভব। দেখে নেওয়া যাক সেই টিপসগুলো কী কী।
আরও পড়ুন: গরমকালে ব্যায়াম করার সময় শরীরকে হাইড্রেডেট রাখবেন কীভাবে? রইল ৫ টিপস..
জামাকাপড়:
কতটা গরম লাগতে পারে তার অনেকটাই নির্ভর করে পোশাকের উপর। এই সময় ডার্ক রঙের জামাকাপড় এড়িয়ে চলাই ভাল। কারণ ডার্ক রঙ সূর্যের আলো শুষে নেয় এবং তাতে গরম বেশি লাগে। পরিবর্তে নরম প্যাস্টেল শেড বেছে নেওয়া যায়। খেয়াল রাখতে হবে ফ্যাব্রিকের উপরেও। সিনথেটিক বা নাইলন নয়, সুতির কাপড় হল সবচেয়ে ভালো।
চুল বাঁধা:
আমাদের অনেকেরই এক রাশ কালো ঘন চুল আছে। কিন্তু গরমের সময় চুল খোলা থাকলে অস্বস্তি বাড়ে বই কমে না। তাই কাজ করার সময় বা বাড়ির বাইরে বেরোলে আঁটসাঁট করে চুল বেঁধে নেওয়াই ভাল।
আরও পড়ুন: বাজারে আগুন দাম লেবুর! পাতিলেবুর পরিবর্তে কী কী খাওয়া যেতে পারে জানেন?
মনের মতো পানীয়:
আমাদের দেশের গরমকাল খুব আর্দ্র হয়। অর্থাৎ এই সময় ঘামের মাধ্যমে অনেকটা জল শরীর থেকে বেরিয়ে যায় এবং ডিহাইড্রেশন হতে পারে। তাই সারাদিন নানা রকমের পানীয় যেমন জল, ডাবের জল, সরবত, ঘোল ইত্যাদি পান করা উচিত।
পর্যাপ্ত পরিমাণে জল:
সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা গরমকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সারাদিনে অন্তত ৬-৭ লিটার জল পান করতেই হবে।
এসি চালাতে হবে:
এসি বা এয়ারকুলার ঘর ঠাণ্ডা রাখে। তাই গরম যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন এসির সাহায্য নিতেই হবে।
অকারণে বাইরে বেরোনো নয়:
বিশেষ কোনও কাজ না থাকলে বাইরে বেরোনোর প্রয়োজন নেই। কারণ এইসময় বেলা যত বাড়ে, সূর্যের তেজও ততটাই বাড়তে থাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Summer