বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

Summer Tips for Children | গরমে শিশুর যত্ন! কোন কোন খাবার রাখতে হবে পাতে, জানিয়ে দিলেন চিকিৎসক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
Summer Tips for Children | গরমে শিশুর যত্ন! কোন কোন খাবার রাখতে হবে পাতে, জানিয়ে দিলেন চিকিৎসক


গরম বাড়ছে। পাহাড়ি এলাকাও বাদ পড়ছে না তাপপ্রবাহ থেকে। পশ্চিমবঙ্গের দার্জিলিঙে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। একই অবস্থা প্রায় উত্তরাখণ্ডেও। সেখানকার হলদোয়ানি শহরের সোবান সিং জিনা বেস হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিদিনই প্রায় ১৫০০ থেকে ২০০০ রোগী বহির্বিভাগে আসছেন ভাইরাল জ্বর নিয়ে। এই গরমে শিশুদের অবস্থাও খারাপ। ঠাণ্ডা গরমে জ্বর, ডায়রিয়া লেগেই রয়েছে। গড়ে ১০০টি শিশুর চিকিৎসা হচ্ছে হাসপাতালে।

মে-জুন মাস তাপপ্রবাহ চলেছে প্রায় সারা দেশ জুড়েই। যে কোনও বয়সের মানুষেরই এই সময় সতর্ক থাকা প্রয়োজন। বিশেষত ছোটদের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। ওদের কোমল শরীরে প্রখর রোদ এবং মারাত্মক তাপের প্রভাব পড়ে বেশি। তাতেই শিশুদের স্বাস্থ্যের অবনতি ঘটে। ত্বকের ক্ষতিও হতে পারে এই প্রবল গরমে।

সোবান সিং জিনা বেস হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ এসএস বিস্ত বলেন, ‘এই গরমে শিশুদের কোনও ভাবেই বাইরের জিনিস খাওয়ানো ঠিক নয়। বিশেষত গরমের জন্য ছোটরা আইসক্রিম খাওয়ার বায়না করতে পারে। এটা মারাত্মক ক্ষতি করতে পারে। ঠান্ডা গরম লেগে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।’

আরও পড়ুন: দীর্ঘ ট্রেন যাত্রায় ভয়? এই ৫ টিপস জানা থাকলে জার্নি হবে মজার ও আরামের!

আরও পড়ুন: কোলেস্টেরল প্রাণঘাতী! অবহেলা করলেই বিপদ হতে পারে! কী বলছেন চিকিৎসক জেনে নিন

তাঁর পরামর্শ বরং এই গরমের সময় যতটা সম্ভব ফল, ফলের রস খাওয়ানো দরকার শিশুদের। এতে শরীর ঠান্ডাও থাকবে, আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।

চিকিৎসক এসএস বিস্ত জানান, শিশুদের গরম থেকে বাঁচাতে তাদের এমন খাবার খাওয়াতে হবে যা গরমে শরীর ঠান্ডা রাখে। তরমুজ, শসা, জাম, লিচু আনারস এবং কমলার মতো ফল খাদ্যতালিকায় রাখতে হবে। ফলের রসও পান করা যেতে পারে। একই সঙ্গে এই মরশুমি পাহাড়ি ফল যেমন পিচ, এপ্রিকট, প্লাম, ইত্যাদিও খাওয়ানো যেতে পারে। তবে মাত্রাতিরিক্ত নয়।

 

চিকিৎসকের মতে, ১ থেকে ৩ বছরের শিশুর জন্য চার কাপ জল, ৪ থেকে ৮ বছরের শিশুর জন্য ছয় কাপ, ৯ থেকে ১৩ বছরের শিশুর জন্য ৮ কাপ এবং ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত ১২ কাপ জল প্রতিদিন পান করা প্রয়োজন। এই সময় শরীরে গ্লুকোজের খুব প্রয়োজন হয়। সাধারণত রুটি খেলে শরীরে গ্লুকোজ সরবরাহ হয়। তবে কোন বয়সে কতটা গ্লুকোজ নেওয়া হচ্ছে খেয়াল রাখা দরকার।

শিশুরা সারাদিন হুড়োহুড়ি করে। সেক্ষেত্রে গ্লুকোজ জাতীয় পানীয় তাৎক্ষণিক শক্তি দিতে পারে। কিন্তু তা যেন নির্ধারিত পরিমাণের বেশি না হয়।

First published:

Tags: Child care, Summer Tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর