বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৫৩ নোয়াখালীর হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‘সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’ Koffee With Karan 9: Janhvi Kapoor, Varun Dhawan Shoot Episode; Arjun Kapoor Makes A Cameo? | Exclusive | Bollywood News Ex-Pakistan batter calls India ‘arrogant’ as he defends Mohsin Naqvi after Asia Cup trophy row | Cricket News ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬

Suvendhu Adhikari: বিজেপি-র ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়ে শুভেন্দু বলেন, “বিজেপি-কে আনুন, সব সাফ করে দেব” | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ সময় দেখুন


Last Updated:

বিজেপি-র ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপি-কে আনুন, সব সাফ করে দেব।” এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে জঞ্জাল মুক্ত করার ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

বিজেপি-র ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়ে শুভেন্দু বলেন, “বিজেপি-কে আনুন, সব সাফ করে দেব।” বিজেপি-র ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়ে শুভেন্দু বলেন, “বিজেপি-কে আনুন, সব সাফ করে দেব।” 
বিজেপি-র ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়ে শুভেন্দু বলেন, “বিজেপি-কে আনুন, সব সাফ করে দেব।” 

যাদবপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফের একবার কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে যখন গোটা রাজ্যে তোলপাড় চলছে, তখনই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

সোমবার যাদবপুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “যাদবপুরে যারা সংবিধান মানে না, যারা হেরোইন আর চরসের আখড়া করে রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের লালন-পালন করেন। কারণ, ভোটের সময় এরা ‘নো ভোট টু মোদী’ স্লোগান দেয়।” বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরের পরিস্থিতি বদলে যাবে বলে ইঙ্গিত দিয়ে শুভেন্দু বলেন, “বিজেপিকে আনুন, একদম সাফ করে দেব আমরা। যাদবপুরে যত জঞ্জাল আছে, সব পরিষ্কার করে দেব।” তার এই মন্তব্যে যাদবপুর বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। এর আগে ওই বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানো বা বন্দে মাতরম গান গাওয়ার বিরোধিতা নিয়েও তিনি বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে তীব্র আক্রমণ করেন।

যাদবপুরে ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্য “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুরনো গৌরব ফিরিয়ে আনতে এবং মূল স্রোতে আবারও শামিল করতে বিজেপিকে আনতে হবে । বিজেপি আসলেই সমস্যার সমাধান সম্ভব।” এছাড়াও, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এগুলো বেশিরভাগই ভুয়ো প্রচার। হরিয়ানা সরকার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সেখানে আটক হওয়া এক হাজার বাংলাভাষীর মধ্যে ৯১৫ জনই বাংলাদেশি অনুপ্রবেশকারী।”

তিনি আরও বলেন, “যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ায়, তাঁরা বাংলা ও বাঙালির রক্ষক হতে পারে না।” তাঁর এই মন্তব্যও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যুর ঘটনা নিয়ে শুভেন্দুর এই কঠোর মন্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।বিজেপি-র ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়ে শুভেন্দু অধিকারী ফের আজ বলেন, “বিজেপি-কে আনুন, সব সাফ করে দেব।”  তবে শুভেন্দু অধিকারীর মন্তব্য কতখানি রাজনৈতিক ভাবে সুবিধা দিতে পারবে বিজেপিকে সেটার জবাব মিলবে আগামী বিধানসভা নির্বাচনের পর।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Suvendu Adhikari: বিজেপি-র ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়ে শুভেন্দু বলেন, “বিজেপি-কে আনুন, সব সাফ করে দেব”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর