বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

Tangra Case Update: শুধু ঘুমের ওষুধ, ট্যাংরার দে বাড়ির পায়েসে মেশানো হয়েছিল তুলসি পাতাও! কেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ সময় দেখুন


Last Updated:

পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত, ট্যাংরার বাড়িতে প্রণয়ের স্ত্রী এবং প্রসূনের স্ত্রী ও মেয়েকে খুনই করা হয়েছে৷

দে পরিবারের নৃশংস পরিণতিতে রহস্য৷ দে পরিবারের নৃশংস পরিণতিতে রহস্য৷
দে পরিবারের নৃশংস পরিণতিতে রহস্য৷

কলকাতা: যত সময় যাচ্ছে, ততই ট্যাংরা কাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে৷ এবার পুলিশ সূত্রে জানা গেল, পায়েসের মধ্যে শুধু ঘুমের ওষুধই নয়, তুলসি পাতা বেটেও মিশিয়ে দিয়েছিলেন দে বাড়ির দুই ছেলে প্রণয় এবং প্রসূন৷

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ওই দু জন পুলিশ জানিয়েছেন, সপরিবারে আত্মঘাতী হওয়ার কথা পরিবারের বড়রা জানলেও প্রণয়ের ১৪ বছরের ছেলে এবং প্রসূনের ১২ বছর বয়সি মেয়ে জানত না৷ কিন্তু পায়েসের মধ্যে কড়া ডোজের ঘুমের ওষুধ মেশানোর পর তা থেকে গন্ধ বের হচ্ছিল৷ সেই গন্ধ চাপা দিতেই ছাদ থেকে তুলসি পাতা তুলে এনে বেটে ওই পায়েসের মধ্যে মিশিয়ে দেওয়া হয়৷

আরও পড়ুন: গাড়িতে মিলেছিল বিশেষ ওষুধ, এবার ঝোপের মধ্যে মিলল কী? আরও বিপাকে চণ্ডীতলার প্রাক্তন আইসি

পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত, ট্যাংরার বাড়িতে প্রণয়ের স্ত্রী এবং প্রসূনের স্ত্রী ও মেয়েকে খুনই করা হয়েছে৷ কিন্তু এই খুন প্রণয় অথবা প্রসূন একা করেছেন, নাকি দু জনে মিলেই করেছেন, তা এখনও স্পষ্ট নয়৷ তৃতীয়ও কারও উপস্থিতির সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেই দু জনকে গ্রেফতার করে আরও জেরা করে সেই রহস্যের কিনারা করতে চান তদন্তকারীরা৷

ই এম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রণয় দে, তাঁর ভাই প্রসূন দে এবং প্রণয়ের ১৪ বছর বয়সি ছেলে৷ সম্ভবত আগামিকাল প্রণয় দে এবং তাঁর কিশোর পুত্রকে কোনও সরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে পারে পুলিশ৷

অন্যদিকে ফরেন্সিক পরীক্ষায় জানা গিয়েছে, ই এম বাইপাসে মেট্রো রেলের পিলারে ধাক্কা দেওয়ার আগে প্রণয় এবং প্রসূন দে-র গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার৷ গাড়ি চালাচ্ছিলেন ছোট ভাই প্রসূন৷ গাড়ির ভিতর থেকে একটি চাবির গোছাও উদ্ধার করেছে পুলিশ৷ সম্ভবত দে বাড়ির সদর দরজা সহ বিভিন্ন ঘরের চাবি ছিল ওই গোছাতে৷ তালা দিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রণয়, প্রসূন এবং ১৪ বছরের ওই কিশোর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Tangra Case Update: শুধু ঘুমের ওষুধ, ট্যাংরার দে বাড়ির পায়েসে মেশানো হয়েছিল তুলসি পাতাও! কেন?

Next Article

Bhasha Dibash: কলকাতা হাই কোর্টে ভাষা দিবস উদযাপন, এজলাসে ‘আ মরি বাংলা ভাষা’, দিনভর শুনানি হল বাংলায়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom