মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Tarapith Food Shop: ভূতন পিসির রান্নাঘর! নাম শুনেছেন? বাংলাজুড়ে পরিচিতি এখন, কারণ শুনলে মুগ্ধ হবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
Tarapith Food Shop: ভূতন পিসির রান্নাঘর! নাম শুনেছেন? বাংলাজুড়ে পরিচিতি এখন, কারণ শুনলে মুগ্ধ হবেন


বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেকদিন মা তারার দর্শনের জন্য হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করেন তারাপীঠ মন্দির চত্বরে। বীরভূমের রামপুরহাট স্টেশনে নেমে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত তারাপীঠ মন্দির।

তারাপীঠে যে শুধুমাত্র তারা মায়ের দর্শন হয় সেটা নয়। এছাড়াও রয়েছে বীরচন্দ্রপুর এবং সাধক বামাক্ষ্যাপার জন্ম ভিটে আটলা গ্রাম। যেহেতু জনপ্রিয় তীর্থস্থান তারাপীঠ প্রত্যেকদিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। সেই কারণে অনেক ভক্ত মনে করেন যে, তারাপীঠ আসলে একদিকে যখন হোটেল ভাড়ার খরচা তেমনই রয়েছে খাবারের খরচা। কিন্তু তা একেবারেই নয়, মাত্র ৩০ টাকার বিনিময়ে আপনি পেট ভরে সবজি-ভাত খেতে পারবেন তারাপীঠে।

আরও পড়ুন: এখন কেমন আছেন, নিজের শরীর নিয়ে বড় খবর দিলেন খোদ মমতা! বাড়ি থেকেই সারছেন কাজ

তারাপীঠ থানার সামনে এবং তারাপীঠ টিকিট কাউন্টারের ঠিক পিছনে অবস্থিত ভূতন পিসির রান্নাঘর। সেখানে মাত্র ৩০ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন ভাত, ডাল, দুই রকমের সবজি এবং চাটনি তাও আবার পেট ভরে। যদি আপনি তার সঙ্গে ডিম খেতে চান আপনাকে দিতে হবে ৪০ টাকা এবং মাছ খেতে চাইলে দিতে হবে মাত্র ৫০ টাকা। তিনি জানান, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তিনি সাধারণ মানুষকে ৩০ টাকার বিনিময়ে পেট ভর্তি খাবার খাইয়ে আসছেন। সকাল ছ’টা থেকে দুপুর দুটো অবধি তার এই রান্নাঘর খোলা থাকে।

আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ

শুধু ৩০ টাকায় সবজি ভাত খাওয়াচ্ছেন সেটা নয় কেউ যদি তার কাছে অর্ডার দিয়ে কোনও রান্না করাতে চান তিনি সেটাও করে দিচ্ছেন সকলের জন্য। তারাপীঠে আগত এক দর্শনার্থী দীনেশ মিত্র আমাদের জানান তিনি প্রত্যেক বছর প্রায় ১৫ থেকে ২০ বার তারাপীঠ আসেন আর তারা মায়ের পুজো দেয়ার পর তিনি এই রান্নাঘরের খাবার খেয়ে তারপরে ফিরে যান নিজের বাড়ি।স্বল্প মূল্যের পেট ভরে খাবার হলেও স্বাদে কিন্তু সেই খাবার অতুলনীয়।

সৌভিক রায়

Published by:Raima Chakraborty

First published:

Tags: Birbhum news, Tarapith



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর