Tata Neu App: আজ, ৭ এপ্রিল টাটা গ্রুপ (Tata Group) লঞ্চ করল তাদের সুপার অ্যাপ ‘Tata Neu’। টাটা কোম্পানির তরফে জানানো হয়েছে বর্তমানে Tata Neu অ্যাপ চালু করা হচ্ছে টাটা গ্রুপের কর্মী এবং তাঁদের পরিবার ও বন্ধুদের জন্য। Tata Neu অ্যাপ আসলে একটি পেমেন্ট অ্যাপ, এটি গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপ স্টোর (App Store) থেকে ডাউনলোড করা যাবে। এই অ্যাপটির মাধ্যমে প্রয়োজনীয় যাবতীয় মুদি সামগ্রী, ইলেকট্রনিক্স সামগ্রী, বিমানের টিকিট বুকিং, হোটেল বা প্যাকেজ ট্যুর বুকিং করা সম্ভব।
টাটা গ্রুপের Tata Neu অ্যাপের মাধ্যমে অনলাইনে বিভিন্ন পেমেন্ট করলে ক্যাশব্যাক পাওয়া যাবে। একই সঙ্গে টাটার যে ব্র্যান্ড স্টোরগুলি রয়েছে সেই সব স্টোর থেকেও বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন ইউজাররা। Tata-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী Tata Neu অ্যাপের মাধ্যমে যে কোনও বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, ইএমআই ইত্যাদি করা যাবে।
এক নজরে দেখে নিন Tata Neu অ্যাপের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাবে।
Tata Neu অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে এই ধরনের সুবিধা –
– Tata Neu অ্যাপের QR কোডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। অন্য পেমেন্ট অ্যাপের মতোই এটি কাজ করবে।
– Tata Neu অ্যাপের মাধ্যমে বন্ধু এবং পরিবারের লোকেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।
– এই অ্যাপের মাধ্যমেই ব্যবহারকারীরা তাঁদের সমস্ত ধরনের বিল ট্র্যাক করতে পারবেন।
আরও পড়ুন – আইফোনের ব্যাটারির সমস্যায় জেরবার? রইল মুশকিল আসানের পথ!
আরও পড়ুন – ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নেই? আর ভয় নেই ! এই নিয়ম জানা থাকলে কেউ ধরতে পারবে না আপনাকে
– Tata Neu অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে নিও কয়েন। এই কয়েন ব্যবহার করা যাবে টাটা ব্র্যান্ডের বিভিন্ন স্টোর, অ্যাপ এবং WEBসাইটে।
– Tata Neu অ্যাপের মাধ্যমে টাটা পে ব্যাবহার করে বিভিন্ন ধরনের পেমেন্ট করার সুবিধা পাওয়া যাবে।
ভারতে এই মুহূর্তে রয়েছে বিভিন্ন ধরনের পেমেন্ট অ্যাপ। কিন্তু রিপোর্ট অনুযায়ী টাটা গ্রুপ তাদের Tata Neu অ্যাপের সার্ভিসের মাধ্যমে একটি রিওয়ার্ড প্রোগ্রাম চালু করবে। এবং এটাই সম্ভবত দেশের সবথেকে বড় রয়েলটি প্রোগ্রামে পরিণত হতে চলেছে। টাটা তার WEBসাইটে লিখেছে, ‘আপনাদের উপহার দেওয়ার জন্য অধীর’। Amazon, Google এবং Jio-র মতো Tata Neu ও UPI প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যার মাধ্যমে টাকা পাঠানো থেকে শুরু করে যাবতীয় কেনাকাটা কেনা সম্ভব হবে। এর ফলে সুবিধা হবে ইউজারদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TATA