বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :

Tattoo Removal Tips: ট্যাটু তুলতে চান! এই বিষয়গুলো মাথায় না রাখলেই বিপদ!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১২৮ সময় দেখুন
Tattoo Removal Tips: ট্যাটু তুলতে চান! এই বিষয়গুলো মাথায় না রাখলেই বিপদ!


#কলকাতা: অভিনেতা থেকে খেলোয়াড়, ট্যাটুই স্টাইল স্টেটমেন্ট। শুধু চেহারা নয়, ব্যক্তিত্বে আলাদা মাত্রা যোগ করে। ট্যাটু স্থায়ী, তবে তোলা কষ্টসাধ্য নয় মোটেই। সবচেয়ে ভাল পদ্ধতি হল লেজার ট্যাটু রিমুভাল। এর উচ্চ তীব্রতার লেজার ট্যাটুর রঞ্জককে ভেঙে দেয়। তাই যাঁরা ট্যাটু তোলার কথা ভাবছেন তাঁদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।

ব্যথা লাগবে: সবাই জানেন ট্যাটু করানোর সময় ব্যথা লাগে। ট্যাটু তোলার সময়ও তাই হয়। লেজার টেকনিক ত্বকের জন্য বেদনাদায়ক। বিশেষ করে যদি শরীরের সংবেদনশীল এলাকায় ট্যাটু থাকে। তেমন হলে লোকাল অ্যানেস্থেশিয়া নেওয়া যায়। শরীরের সেই জায়গা অসাড় করতে ক্রিম ব্যবহার করা হয়। তবে হ্যাঁ, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ব্যথার ওষুধ খাওয়া উচিত নয়।

ট্যুটু তুলতে কয়েকটা সিটিং দরকার: ট্যাটু তোলা সংক্ষিপ্ত এবং দ্রুত কোনও প্রক্রিয়া নয়। সময় লাগে। তাই ধৈর্য ধরতে হবে। কমপক্ষে ৮ থেকে ১০টা সিটিংয়ের প্রয়োজন। ট্যাটুর রঙ এবং অবস্থানের উপর নির্ভর করে সেশনের সংখ্যা বাড়তে পারে। হালকা রঙের ট্যাটুর চেয়ে গভীর রঙের ট্যাটু তুলতে বেশি সময় নেয়।

দাগ হতে পারে: সংবেদনশীল ত্বক হলে ট্যাটু তোলার সময় দাগ পড়তে পারে। সবুজ এবং হালকা নীলের মতো গভীর রঙের ট্যাটুগুলি তুলতে অনেক সময় লাগে এবং কখনও কখনও সেই রঙের নিচে একটি ঢালাই বা দাগ রয়ে যায়।

খরচসাপেক্ষ: ট্যাটু করাতে যেমন খরচ, তেমন তুলতেও। যেহেতু এতে উচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়, তাই বাজেটের কথা মাথায় রাখতে হবে।

ত্বক পরিষ্কার রাখতে হবে: ক্লিনিকে ট্যাটু তোলার দিন যে কোনও রকম ঔষধযুক্ত পণ্য ব্যবহার এড়িয়ে যেতে হবে। এটা শরীরকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। এছাড়া ট্যাটু তোলার পরে ত্বকের নিরাপত্তার জন্য রেটিনল বা অন্যান্য কড়া সক্রিয় উপাদানগুলি ব্যবহার না করাই উচিত।

আরও পড়ুন: 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের নতুন বছরে বড় ধামাকা! বাম্পার বেতনে বৃদ্ধি, বিরাট সিদ্ধান্তের পথে মোদি সরকার

পার্শ্বপ্রতিক্রিয়া আছে: প্রদাহ, লালভাব, ফোলাভাব, ফোসকা এবং রক্তপাত হচ্ছে ট্যাটু তোলার কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া। সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখা এবং সঠিক সতর্কতা অবলম্বন করতে হবে। ট্যাটু তুলতে চাইলে এই বিষয়গুলো ভুললে চলবে না।

আরও পড়ুন: Gold Price Today: ফের মধ্যবিত্তের জন্য বড় খবর! প্রতি গ্রামে সোনার দামে পতন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Published by:Arjun Neogi

First published:

Tags: Lifestyle



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর