শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Team India Captain Suryakumar Yadav Dedicates Win Over Pakistan To Indian Armed Forces And Families Of Pahalgam Victims IND vs PAK Asia Cup 2025, পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত! ভারতীয় সেনা ও পহেলগাঁও হামলায় নিহতদের জয় উৎসর্গ করলেন সূর্যকুমার | খেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন


Last Updated:

Suryakumar Yadav Dedicates Win Over Pakistan To Indian Armed Forces And Families Of Pahalgam Victims: এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে হেলায় হারিয়ে ভারতীয় সেনা ও পহেলগাঁও হামলায় নিহতের জয় উৎসর্গ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

News18News18
News18

দুবাই: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিৎ কিনা, তা নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক। মাঠের বাইরে রাজনৈতিক তরজাও কম হয়নি। তবে ভারতীয় ক্রিকেটাররা সেসব কিছুতে মাথা না ঘামিয়ে অবিচল ছিল নিজেদের জয়ের লক্ষ্যে। আর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে হেলায় হারিয়ে ভারতীয় সেনা ও পহেলগাঁও হামলায় নিহতের জয় উৎসর্গ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

ম্যাচ খেললেও শুরু থেকেই সূর্যকুমার যাদবের শরীরী ভাষা ছিল অন্যরকম। টসের পর পাক অধিনায়কের সঙ্গে করমর্দনও করেননি সূর্য। ছয় মেরে ম্যাচ শেষে করে সাজঘরে যাওয়ার সময়ও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক। নিজের মত করে প্রতিবাদের ভাষা বেছে নেন সূর্যকুমার যাদব। আর পুরস্কার বিতরণীর সময় শেষে সূর্য যা করল তা সকলের মন ছুঁয়ে গিয়েছে।

ভারত অধিনায়ক বলেন,”সঠিক সময়ে, আমরা পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলির পাশে দাঁড়াতে চাই। আমরা আমাদের সংহতি ও সমবেদনা প্রকাশ করছি। আমি এই জয় ভারতের সমস্ত সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা অসীম সাহসিকতা দেখিয়েছেন। আশা করি, তারা আমাদের অনুপ্রাণিত করে যাবেন এবং আমরা তাদের আরও গর্বিত করার মতো পারফরম্যান্স দিতে পারব, যাতে তাদের মুখে হাসি ফোটাতে পারি।”

প্রসঙ্গত, ম্যাচে ভারতের বিরুদ্ধে কোনও লড়াই দিতে পারেনি পাকিস্তান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান করে পাকিস্তান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল, একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তী। রান তাড়া করতে নেমে অভিষেক শর্মার ঝোড়ো ৩১, সূর্যকুমার যাদবের অপরাজিত ৪৭ এবং তিলক বর্মার ৩১ রানের ইনিংসের সৌজন্যে ২৫ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত।

বাংলা খবর/ খবর/খেলা/

IND vs PAK: পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত! ভারতীয় সেনা ও পহেলগাঁও হামলায় নিহতদের জয় উৎসর্গ করলেন সূর্যকুমার



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর