বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

Team India Under Huge Pressure At The End Of Day 2 In IND vs ENG 4th Test At Manchester, ম্যাঞ্চেস্টার টেস্টে চাপে টিম ইন্ডিয়া, তৃতীয় দিনে ভারতের ভাগ্য বুমরাহ-সিরাজ-জাদেজাদের হাতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪০ সময় দেখুন


Last Updated:

IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে চাপে ভারতীয় দল। তৃতীয় দিনে বোলাররা অভাবনীয় পারফরম্যান্স না দিতে পারলে ম্যাচে রাশ হাতছাড়া হতে পারে টিম ইন্ডিয়ার।

(Photo-AP)(Photo-AP)
(Photo-AP)

প্রথমে ব্যাটে আশানরুপ বড় স্কোর করতে না পারা, দ্বিতীয়ত যে উইকেটে ইল্যান্ড পেসারদের বলে দারুন মুভ করাচ্ছিল, সেখানে ভারতীয় পেসারদের কিছুটা সাদামাটা বোলিং। এই দুই-এর জেরেই ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে চাপে ভারতীয় দল। তৃতীয় দিনে বোলাররা অভাবনীয় পারফরম্যান্স না দিতে পারলে ম্যাচে রাশ হাতছাড়া হতে পারে টিম ইন্ডিয়ার।

প্রথম দিনেই দলের টপ অর্ডারের ব্যাটাররা সেট হয়েও বড় স্কোর করতে পারেনি ভারতের। যশস্বী জয়সওয়াল ৫৮, সাই সুদর্শন ৬১, কেএল রাহুল ৪৬ ও শুভমান গিল ১২ রান করে আউট হন। তারউপর চিন্তা বাড়িয়েছিল ঋষভ পন্থের চোট। দ্বিতীয় দিনেও রবীন্দ্র জাদেজা ২০, শার্দুল ঠাকুর ৪১ ও ওয়াশিংটন সুন্দর ২৭ রান করলেও বড় স্কোর আসেনি কারও ব্যাটে।

ভাঙা পা নিয়েই ঋষভ পন্থ ব্যাট করতে নামেন। হাফ সেঞ্চুরি করে আউট হন তিনি। ম্যাচের প্রথম দিন রিভার্স সুইপ মারতে যান তারকা ব্যাটার। তারপরেই দেখা যায়, পা ফুলে যায় তাঁর। পায়ে হেঁটে মাঠ ছাড়ার ক্ষমতাটুকুও ছিল না পন্থের। গাড়িতে করে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। দ্বিতীয় দিনের সকালে জানা যায় ৬ সপ্তাহ মাঠের বাইরে পন্থকে থাকতে হবে বলে জানা যায়।

দ্বিতীয় দিনে দলের স্বার্থে পন্থ মাঠে নামার পরই বোঝা যাচ্ছিল অস্বস্তিতে রয়েছেন তিনি। তারপরও ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। চোটের কারণেই জোফ্রা আর্চারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন পন্থ। শেষ পর্যন্ত ৩৫৮ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ইংল্যান্ডের সর্বোচ্চ ৫টি উইকেট নেন বেন স্টোকস। এছাড়া ৩টি উইকেট নেন জোফ্রা আর্চার, একটি করে উইকেট নেন ক্রিস ওকস, লিয়াম ডসন।

প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেন ইংল্যান্ডের বেন ডাকেট ও জ্যাক ক্রলি। দ্রুত গতিতে রান তোলেন দুই ব্যাটার। অল্পের জন্য ইংল্যন্ডের দুই ওপেনার নিজেদের সেঞ্চুরি মিস করেন। বেন ডাকেত ৯৪ ও জ্যাক ক্রলি ৮৪ রান করে আউট হন। ক্রলির উইকেট নেন জাদেজ ও ডাকেটকে আউট করেন এই টেস্টে অভিষেক হওয়া অংশুল কাম্বোজ। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ২২৫। ভারতের থেকে ১৩৩ রান পিছিয়ে। তৃতীয় দিনে দ্রুত উইকেট নিতে না পারলে আরও চাপ বাড়বে ভারতের।

বাংলা খবর/ খবর/খেলা/

IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টে চাপে টিম ইন্ডিয়া, তৃতীয় দিনে ভারতের ভাগ্য বুমরাহ-সিরাজ-জাদেজাদের হাতে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর