রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

Technology: ৩০ হাজার টাকা দিয়ে এই ফোন নেওয়া কি উচিত হবে? দেখে নিন Realme 11 Pro+ 5G-র সমস্ত খুঁটিনাটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১১২ সময় দেখুন
Technology: ৩০ হাজার টাকা দিয়ে এই ফোন নেওয়া কি উচিত হবে? দেখে নিন Realme 11 Pro+ 5G-র সমস্ত খুঁটিনাটি


জনপ্রিয় কোম্পানি Realme-র Realme 11 Pro সিরিজের মধ্যে রয়েছে Realme 11 Pro এবং Realme 11 Pro+, যা বিগত বছর থেকে যথাক্রমে Realme 10 Pro এবং Realme 10 Pro+-র উত্তরসূরি।

Realme 11 Pro+ 5G ফোনের দাম –

Realme 11 Pro+ 5G ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ২৭,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ২৯,৯৯৯ টাকা। সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে, এত দাম দিয়ে এই ফোন কেন কিনবেন কেউ? দেখে নেওয়া যাক Realme 11 Pro+ 5G-র সমস্ত খুঁটিনাটি!

Realme 11 Pro+ 5G ফোনের ডিজাইন –

Realme 11 Pro+ 5G ফোনে একটি টেক্সচার্ড-ফিনিশ ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে। এটি প্লাস্টিকের এবং উপরে ভেগান লেদার দিয়ে তৈরি, যা ডিভাইসটিকে একটি প্রিমিয়াম লুক দেয় এবং দাগ দূর করে। এই ডিভাইসের ওজন মাত্র ১৮৯ গ্রাম, যা কেস ছাড়াই এর ব্যবহার সহজ করে তোলে।

এই ডিভাইসের শীর্ষে একটি বিশাল ক্যামেরা মডিউল রয়েছে। ফ্রেম সম্পর্কে কথা বললে বলতে হয় যে, এতে একটি চকচকে ফিনিশ পাওয়া যাবে। এর রিড এজ বরাবর পাওয়ার, ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন রয়েছে। যার সবগুলোই যথেষ্ট স্পর্শকাতর। Realme 11 Pro+ 5G ফোন তিনটি কালার অপশনে পাওয়া যায় – ওয়েসিস গ্রিন, সানরাইজ বেইজ এবং অ্যাস্ট্রল ব্ল্যাক।

আরও পড়ুন: iPhone 15 সিরিজের লঞ্চ হতে পারে ১৫ সেপ্টেম্বর! কবে থেকে বিক্রি শুরু হবে? জেনে নিন

Realme 11 Pro+ 5G ফোনের ডিসপ্লে –

Realme 11 Pro+ 5G ফোনে রয়েছে একটি একটি FHD+ ডিসপ্লে, যার স্ক্রিন রেজোলিউশন ২৪১২×১০৮০ পিক্সেল। এই ফোনে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি বড় ৬.৭ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে Realme HDR10+ সার্টিফিকেশন, যা YouTube-এর ক্ষেত্রে ভাল কাজ করে। একই সঙ্গে Realme 11 Pro+ 5G ফোনে রয়েছে ৯৫০ নিটসের পিক ব্রাইটনেস।

Realme 11 Pro+ 5G ফোনের পারফরম্যান্স –

Realme 11 Pro+ 5G ফোনে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৭০৫০ ৫জি চিপসেট। Realme 11 Pro+ 5G ফোনে ব্যবহার করা হয়েছে ১২ জিবির র‍্যাম, যা আরও ৪ জিবি বাড়ানো যেতে পারে। সুতরাং Realme 11 Pro+ 5G ফোনে ভাল পারফরম্যান্সের আশা করা যায়।

Realme 11 Pro+ 5G ফোনের ব্যাটারি লাইফ –

Realme 11 Pro+ 5G ফোনে একটি ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ এই স্লিম ফোনে একটি উচ্চ-ক্ষমতার ব্যাটারি অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানির মতে এই ৫০০০ mAh ব্যাটারিটি একবার চার্জ দিলে সারাদিন ধরে চলতে পারে।

Realme 11 Pro+ 5G ফোনের সফটওয়্যার –

Realme 11 Pro+ 5G ফোন আউট অফ দ্য বক্স Realme UI ৪.০-তে চলে। এটি ColorOS ১৩-এর উপর ভিত্তি করে বিভিন্ন কাস্টমাইজেশন বিকল্প অফার করে।

Realme 11 Pro+ 5G ফোনের ক্যামেরা –

Realme 11 Pro+ 5G ফোনের পিছনে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে একটি f/১.৬৯ অ্যাপারচার সহ একটি ২০০MP Samsung ISOCELL HP3 সেন্সর, একটি ৮MP আল্ট্রা-ওয়াইড এবং একটি ২MP ম্যাক্রো সেন্সর রয়েছে৷

First published:

Tags: Technology



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর