মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Teesta River: তিস্তা নদীতে ভেসে উঠছে একের পর এক মরা মাছ! ভয়াবহ বিপদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ সময় দেখুন


Last Updated:

Teesta River: তিস্তায় মৃত্যু মিছিল! লোভের বলি তিস্তার জলজ প্রাণীরা। যা ঘটছে জানলে শিউরে উঠবেন, বড় বিপদের সংকেত!

X

তিস্তার

তিস্তার মাছের মৃত্যু

জলপাইগুড়ি: তিস্তায় লোভের বলি তিস্তার জলজ প্রাণীরা। তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার, মৃত্যু মিছিলে জলজ প্রাণ। বিষাক্ত তেল প্রয়োগ করে মাছ শিকারের নৃশংস কৌশল আবারও কেড়ে নিল অসংখ্য জলজ প্রাণের জীবন। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন জুবলী পার্কের পাশে সুকান্ত পল্লির পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর চরে চাষাবাদ করা মানুষজন দেখতে পান, নদীর জলে ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ।

বিশেষ করে রাজ্যজুড়ে প্রসিদ্ধ তিস্তার বরোলি মাছসহ অন্যান্য প্রজাতির মাছও এই বিষক্রিয়ার শিকার হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু মাছ শিকারির লোভের কারণেই বারবার ঘটছে এই ঘটনা। বিষাক্ত তেল বা রাসায়নিক প্রয়োগ করে নদীর মাছ নিধন শুধুমাত্র বেআইনি নয়, এটি নদীর স্বাভাবিক জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

আরও পড়ুন: সত্যিই প্যান্ট পরতে ভুলে গেলেন নেহা ধুপিয়া? ভিডিও দেখে হার্ট-ফেল নেটিজেনদের! তুমুল ভাইরাল

মাছের স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবিষ্যতে তিস্তা নদীর মাছের অস্তিত্ব সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন ও মৎস্য দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এলাকাবাসীর দাবি, বারবার এমন ঘটনা ঘটলেও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া এবং নদী ও জলজ পরিবেশ রক্ষায় কড়া নজরদারি চালানোর দাবি তুলেছেন সংশ্লিষ্ট মহল। তবে, প্রশ্ন রয়ে গেল, কতদিন এমন লোভের বলি হবে তিস্তা?

সুরজিৎ দে 

Next Article

School Post Box: মন পিয়নের ব্যাগ! না এসএমএস, হোয়াটসঅ্যাপের যুগে মন ভাল না থাকলে ছোটরা এখানে এখনও চিঠি লেখে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর