শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Theft Incident: পুরুলিয়ায় একই রাতে পরপর তিনটি বাড়িতে চুরি আতঙ্কে স্থানীয় বাসিন্দারা | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


Last Updated:

চোরেরা বাড়িতে ঢুকে বাইরে থেকে ঘরের থেকে দরজা বন্ধ করে দেয়। ‌বাড়ির অন্যান্য ঘরগুলি ফাঁকা ছিল। সেখানে দুটি টিনের বাক্সের তালা ভেঙে একপ্রকার বাধাহীনভাবে চুরি করে চোরেরা। কিছু একটা সমস্যা হচ্ছে বুঝতে পেরে তিনি মধ্যরাতে ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ

দুঃসাহসিক চুরি পুরুলিয়ায়দুঃসাহসিক চুরি পুরুলিয়ায়
দুঃসাহসিক চুরি পুরুলিয়ায়

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়াল পুরুলিয়া শহরে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত বেলমা এলাকায়। পরপর এলাকার তিনটি বাড়িতে চুরি হয়। নগদ টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলমার বাসিন্দা ধনঞ্জয় পরামানিক, ধীরেন রজক এবং মুসলেম আনসারির বাড়িতে চুরি হয়।

রবিবার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঘুমোচ্ছিলেন ধনঞ্জয় পরামানিক। চোরেরা বাড়িতে ঢুকে বাইরে থেকে ঘরের থেকে দরজা বন্ধ করে দেয়। ‌বাড়ির অন্যান্য ঘরগুলি ফাঁকা ছিল। সেখানে দুটি টিনের বাক্সের তালা ভেঙে একপ্রকার বাধাহীনভাবে চুরি করে চোরেরা। কিছু একটা সমস্যা হচ্ছে বুঝতে পেরে তিনি মধ্যরাতে ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। তারপরই চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করেন ধনঞ্জয়বাবু। ‌প্রতিবেশীরা এসে তাঁর দরজা খুলে দিলে বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে।

আরও পড়ুন: সস্তার মেশিন কাপড়ের ভিড়ে টিকে থাকার লড়াইয়ে তাঁত শিল্পীরা

ধনঞ্জয় পরামানিকের দাবি বাক্সের ভিতরে এক জোড়া কানের দুল ও রুপোর তোড়া ছিল। একই কায়দায় ওই গ্রামের বাসিন্দা ধীরেন রজকের বাড়িতেও চুরি হয় বলে অভিযোগ। তাঁর বাড়ির আলমারি ভেঙে প্রায় ৪০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না লুট হয়েছে বলে অভিযোগ। ওই এলাকার আরও এক বাসিন্দা মুসলিম আনসারি। তিনি তাঁর স্ত্রীকে নিয়ে মেয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ি ফাঁকা পেয়ে সেই সুযোগে তাঁর বাড়িতে চুরি করে চোরের দল।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জানা গিয়েছে, মুসলিম আনসারির বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা ও সোনার গহনা খোওয়া গিয়েছে। পুরুলিয়ার মফস্বল থানায় তিনটি চুরির ঘটনার‌ই অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, এই তিনটি চুরির ঘটনা একই চোরের দলের কীর্তি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর