শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

thirteen bangladeshi fishermen caught by coast guard in indian water territory  | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩৪ সময় দেখুন


Last Updated:

India Bangladesh border: অবৈধভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করায় আটক ১৩ জন বাংলাদেশী মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বর্তমানে ওই মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানায় হস্তান্তরিত করা হয়েছে।

আটক হওয়া বাংলাদেশী মৎস্যজীবীরাআটক হওয়া বাংলাদেশী মৎস্যজীবীরা
আটক হওয়া বাংলাদেশী মৎস্যজীবীরা

ফ্রেজারগঞ্জ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: অবৈধভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করায় আটক ১৩ জন বাংলাদেশী মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বর্তমানে ওই মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানায় হস্তান্তরিত করা হয়েছে।

আটক হওয়া মৎস্যজীবীদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্বচন্ডীপুরে। কিছু মৎস্যজীবীর বাড়ি ফিরোজপুর ও জিয়ানগরেও। ট্রলার ‘মায়ের দোয়া’ আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতে প্রবেশ করলেই সক্রিয় হয় উপকূল রক্ষী বাহিনী। দ্রুত ট্রলারটিকে ঘিরে ফেলা হয়। এরপর তাদের আটক করে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জে। সেখান থেকে তাদের হস্তান্তরিত করা হয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। বর্তমানে তাদের সেখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বছর আবহাওয়া খারাপ থাকা ও অন্যান্য কারণে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করায় বাংলাদেশে মোট ৩টি ভারতীয় ট্রলার ও ৪৮ জন মৎস্যজীবী আটক রয়েছেন। ঘটনায় কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছিলেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সেভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার বাংলাদেশের ট্রলার ধরা পড়ায় কী প্রতিক্রিয়া মেলে সেটাই দেখা হচ্ছে। ঠিক কী কারণে ওই ট্রলারটি ভারতীয় জলসীমায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশরা তাদের জিজ্ঞাসাবাদ করছে। এরপর তাদের কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠানো হবে। খবর দেওয়া হবে বাংলাদেশেও। এই মুহূর্তে তাদেরকে থানায় আনা হয়েছে। গত বছর এভাবেই দুই দেশের মৎস্যজীবীদের ধরা পড়ার পর তাদের বাড়ি ফেরানো হয়েছিল প্রশাসনিকভাবে। এ বছর ধরা পড়া ভারতীয় মৎস্যজীবীদের ফেরানোর প্রক্রিয়া চলছে। এখন রয়েছে অপেক্ষার পালা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর