মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

TikTok: সত্যি! TikTok আবার ব্যবহার করা যাবে? টিকটকারদের জন্য বিরাট খবর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
TikTok: সত্যি! TikTok আবার ব্যবহার করা যাবে? টিকটকারদের জন্য বিরাট খবর


নয়া দিল্লি:  অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর। কারণ একটি নতুন অ্যান্ড্রয়েড সোশ্যাল মিডিয়া অ্যাপ শীঘ্রই চালু হতে চলেছে৷ কিন্তু, এই অ্যাপ আর চার-পাঁচটা অ্যাপের মতো নয়। কারণ এই একটি অ্যাপেই ব্যবহার করা যাবে বেশ কয়েকটি অ্যাপের ফিচার। এই অ্যাপটির বিশেষ বিষয় হল TikTok, Instagram এবং Clubhouse এতেই পাওয়া যাবে। শুনতে অবাক লাগলেও, Airchat অ্যাপ নামের এই অ্যাপটিতে AI-ও থাকবে। Airchat অ্যাপটি বর্তমানে iOS-এর জন্য বিটা সংস্করণে উপলব্ধ করা হয়েছে। যে ইউজাররা বিটা সংস্করণ ব্যবহার করতে চান, তাঁরা  https://www.getairchat.com/-এ গিয়ে যোগ দিতে পারবেন। কিন্তু Airchat নামের সেই অ্যাপ ব্যবহার করতে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক Airchat অ্যাপের সমস্ত খুঁটিনাটি।

ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা এবং বিনিয়োগকারী নেভল রবিকান্ত এই অ্যাপটি তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। Airchat অ্যাপের লক্ষ্য একটি অভিনব উপায়ে মানুষকে সংযুক্ত করে সামাজিক মিডিয়াতে বিপ্লব ঘটানো। Airchat-এর প্রতিষ্ঠাতা কর্তৃক প্রকাশিত ট্রেলারে দেখানো হয়েছে যে পুশ-টু-টক লেআউট সহ এই সোশ্যাল মিডিয়া অ্যাপে ইউজাররা ক্লাবহাউসের মতো ভিডিও বা পডকাস্টের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবেন। এই অ্যাপটি TikTok, Instagram এবং Clubhouse-এর ফিচার নিয়ে তৈরি। বেশ কিছুদিন ধরেই পুরো দুনিয়াতে AI নিয়ে মাতামাতি শুরু হয়েছে। ChatGpt চালু হওয়ার পর থেকেই এই নিয়ে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে। জনপ্রিয় টেক কোম্পানি গুগলও AI বেসড ফিচার নিয়ে কাজ করা শুরু করেছে। এর মধ্যেই সামনে এল Airchat-এর মতো একটি অ্যাপ।

আরও পড়ুন: প্যান্টের চেন টানতে ভুলে যান? লজ্জায় পড়তে হয়! তাহলে স্মার্ট প্যান্ট পরুন!

AI ইন্টিগ্রেশন –

AI ইন্টিগ্রেশন এই অ্যাপটিকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে। এই অ্যাপে AI যুক্ত ফিচার ইউজারদের অভিজ্ঞতা বাড়াতে কাজ করবে। অ্যাপটিতে ইউজাররা বিভিন্ন বিষয়ের জন্য চ্যাট রুম পাবেন। ইউজাররা নিজেদের পছন্দের চ্যাট রুমে যোগ দিতে পারবেন এবং স্পিকারের সঙ্গে সরাসরি সংযোগ করতে সক্ষম হবেন। এই চ্যাটরুমের বিশেষ বিষয় হল প্রতিটি চ্যাট একাধিক বার্তা বা বিভাগে বিভক্ত।

সেই চ্যাটে লাইক দেওয়ার অপশনও থাকবে। এমন নয় যে Airchat-এ ইউজাররা কেবল অডিও এবং ভিডিওর মাধ্যমে কথা বলতে পারবেন, এই অ্যাপটিতে টেক্সট বেসড রুমও পাওয়া যাবে। এই অ্যাপটিতে ইউজাররা প্রাইভেট, পাবলিক এবং ক্রিয়েটস রুমের অপশনও পাবেন। রুম ক্রিয়েটররা নিজের মতো করে তা নিয়ন্ত্রণ করতেও সক্ষম হবেন।

Published by:Piya Banerjee

First published:

Tags: Instagram, TikTok



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর