শরীরের সুন্দর, মসৃণ ত্বকে যে কোনও দাগই বড় দৃষ্টিকটু লাগে। পুজোর সময় তো কোনও ভাবেই এইগুলোকে অবহেলা করা যায় না৷ কারণ, এই সময়টায় প্রত্যেকেই নিজের সুন্দর করে সাজাতে চায়৷ এই যেমন ধরুন, আমাদের অনেকেরই ঘাড়ে কালো দাগ পড়ে যাওয়ার সমস্যা থাকে৷ হাজার সাবান ঘষলেও যে দাগ উঠতে চায় না৷ এমন পরিস্থিতিতে, মেয়েরা না পরতে পারেন ব্যাকলেস ব্লাউজ আর না ছেলেরা পরতে পারেন চাইনিজ কলারের শার্ট! এই সামান্য ঘাড়-ই বড় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। সেই কারণে পুজোর আগে ঘাড় পরিষ্কার করা খুবই জরুরি।