Last Updated:
কলকাতা: ভোটার তালিকায় কারচুপি ধরতে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দলীয় সভা থেকে একটি কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারই ভিত্তিতে গত ৬ মার্চ তৃণমূল ভবনে দলের জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠক হয়৷ ভোটার লিস্ট সংক্রান্ত এই বিশেষ কমিটির অধীনে জেলায় জেলায় কোন কোন নেতানেত্রী ভোটার তালিকা সংক্রান্ত কাজের তদারকি করবেন, তার তালিকাও প্রকাশ করা হয়৷ যদিও রাতেই তড়িঘড়ি সেই তালিকা স্থগিত রাখা হয়৷
শুক্রবার ফের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নতুন একটি বিবৃতি জারি করেছেন৷ সেই বিবৃতিতে দলের জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক এবং সাংসদদের উদ্দেশ্যে বলা হয়েছে, জেলা স্তরে যেভাবে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ চলছিল, তা সেভাবেই আগের মতো চলবে৷ বিধানসভা ভিত্তিক প্রতিটি বুথে দলের শাখা সংগঠনের মাধ্যমে এই কাজ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷
তৃণমূল সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই বিধানসভা এবং সংসদের অধিবেশন শুরু হবে৷ ফলে সেখানে ব্যস্ত হয়ে পড়বেন দলের সাংসদ, বিধায়করা৷ তাই আপাতত তাঁদের ভোটার তালিকায় নজরদারির দায়িত্ব থেকে অব্যাহতি দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব৷
ভোটার তালিকায় কারচুপি আটকাতে জেলায় জেলায় তৎপর হয়েছে শাসক দল৷ বিভিন্ন জেলায় বহু ভুয়ো ভোটারের নাম ধরা পড়েছে৷ এ নিয়ে নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে তৃণমূল৷ তার পরই শুক্রবার ভোটার তালিকায় ভুল থাকার কথা কার্যত স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশন৷
Kolkata,West Bengal
March 08, 2025 1:49 AM IST
Recruitement Scam Case: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা, FIR দায়ের করতে কেন দেরি? প্রশ্ন তুললেন বিচারপতি