বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

Too many cups of tea can harm on your body in winter – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১০১ সময় দেখুন
Too many cups of tea can harm on your body in winter – News18 Bangla


চা ছাড়া জীবন অসম্পূর্ণ। আদা চা, গুড় চা কিংবা মশলা চা, যাই হোক না কেন, চা চাই। আর শীতকাল হলে তো কথাই নেই, কত কাপ যে ‘উড়ে’ যাবে! তার গুণতি কে রাখে! কিন্তু এক কাপ চা খেলে শরীরে ঠিক কতটা ক্যাফিন যায়? স্বাস্থ্যে কতটা নেতিবাচক প্রভাব পড়ে? সে সবও তো হিসেব রাখতে হবে। আসল কথা হল, চা পান সীমিত পরিমাণে করাই উচিত। না হলে হিতে বিপরীত হতে পারে।

কোষ্ঠকাঠিন্য: অনেকেই জানেন না, সারাদিনে ২ থেকে ৩ কাপের বেশি চা খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে। চায়ে থিওফাইলাইন নামের এক ধরনের রাসায়নিক থাকে। এর ফলে শরীর ডিহাইড্রেশনের দিকে যায়। হজমে প্রভাব পড়ে। সব মিলিয়ে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। অনেকে মনে করেন, সকালে এক কাপ চা খেলেই বেগ আসবে, সম্পূর্ণ ভুল ধারণা।

আরও পড়ুনঃ বছর শেষের বড় ধামাকা! দীর্ঘক্ষণ দক্ষিণরায়ের জলকেলি, গায়ে কাঁটা দেওয়া ভিডিও

আরও পড়ুনঃ স্বল্প ব্যয়ে বিপুল আয়, বছরভর ব্যাপক চাহিদা, এই সবজি চাষে ঝুঁকছে কৃষকরা

ঘুমের ব্যাধি: চায়ে ক্যাফিন রয়েছে। এটা শরীরে অতিরিক্ত গেলে মেলাটোনিন হরমোন ভারসাম্য হারায়। মেলাটোনিন হরমোনই মস্তিষ্ককে ঘুমের সংকেত পাঠায়। অত্যধিক ক্যাফেইন মেলাটোনিন হরমোন উৎপাদনে বাধা দেয়। ফলে ঘুম আসতে চায় না।

উদ্বেগ ও অস্থিরতা: ক্যাফিন মেজাজ বাড়ানোর ওষুধ। এই কারণেই এক কাপ গরম চা পানের পর মেজাজ ফুরফুরে হয়ে যায়। কিন্তু অত্যধিক ক্যাফিন শরীরে গেলে উল্টো বিপত্তি হতে পারে। হৃদস্পন্দন বৃদ্ধি, অস্থিরতা দেখা দেয়। ঘুমের ব্যাঘাত ঘটে। শুধু তাই নয়, একটা সময়ের পর অতিরিক্ত চা পানে ব্যক্তির মধ্যে অকারণ উদ্বেগও দেখা দিতে পারে।

অ্যাসিড রিফ্লাক্স: বিশেষজ্ঞরা বারবার বলেন, সকালে খালি পেটে চা পান করা উচিত নয়। এতে অম্বল হওয়ার সম্ভাবনা থাকে। সারাদিনে ২ থেকে ৩ কাপের বেশি চা খেলেও একই কথা খাটে। অত্যধিক ক্যাফিন পেটে পড়লে অ্যাসিড হয়ে যায়। শরীরের জন্য এটা মোটেও ভাল নয়।

ক্যানসারের সম্ভাবনা: এটা পুরুষদের জন্য। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, যে পুরুষরা সারাদিনে অত্যধিক চা পান করেন তাঁদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেড়ে যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Published by:Uddalak B

First published:

Tags: Tea, Winter



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর