বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Tourist Hospitalised After Swimming At Thailand’s Monkey Bay: ‘কেউ যদি আমাকে সতর্ক করত…’ থাইল্যান্ডের ‘মাঙ্কি বে’-তে সাঁতার কাটার পর পর্যটক হাসপাতালে ভর্তি !

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন


Last Updated:

Tourist Hospitalised After Swimming At Thailand’s Monkey Bay: অ্যাঞ্জেলা গিয়াকাস (Angela Giakas) মাঙ্কি বে-তে সাঁতার কাটতে গিয়েছিলেন। সেখানে সাঁতার কাটার সময় তিনি অসাবধানতাবসত কিছু পরিমাণ জল গিলে ফেলেন, যার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

Angela Giakas accidentally ingested a bit of water while swimming in Monkey Bay. (Photo Credits: Instagram)Angela Giakas accidentally ingested a bit of water while swimming in Monkey Bay. (Photo Credits: Instagram)
Angela Giakas accidentally ingested a bit of water while swimming in Monkey Bay. (Photo Credits: Instagram)

ব্যাঙ্কক: হলিডে মানেই মজার। ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার আনন্দই আলাদা ৷ কিন্তু কখনও কখনও জিনিসগুলি পরিকল্পনা অনুযায়ী হয় না এবং সম্প্রতি থাইল্যান্ড ভ্রমণের সময় একজন অস্ট্রেলিয়ান মহিলার সঙ্গে এমনটাই ঘটেছে। তিনি সে দেশের জনপ্রিয় স্থান ‘মাঙ্কি বে’-তে সাঁতার কাটার পর একটি ব্যাকটেরিয়াল সংক্রমণে আক্রান্ত হন। অ্যাঞ্জেলা গিয়াকাস (Angela Giakas) মাঙ্কি বে-তে সাঁতার কাটতে গিয়েছিলেন। সেখানে সাঁতার কাটার সময় তিনি অসাবধানতাবসত কিছু পরিমাণ জল গিলে ফেলেন, যার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ১৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে, তিনি নিজেকে হাসপাতালে হাতে একটি ‘ড্রিপ’-সহ খুঁজে পান।

আরও পড়ুন– ভারত কেন আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিল? মোদি সরকারের মাস্টারস্ট্রোক ঘাম ঝরাবে পাক-কূটনৈতিকদের, কীভাবে রইল বিশদ তথ্য

অ্যাঞ্জেলা ইনস্টাগ্রামে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং থাইল্যান্ড ভ্রমণকারী পর্যটকদের সতর্ক করেছেন। “কেউ ভ্রমণ করছেন এবং অগভীর উপসাগর এবং সৈকতগুলির চারপাশে সাঁতার কাটছেন!! আমি মাঙ্কি বে-তে সামান্য জল গিলে ফেলেছিলাম কিন্তু এটি আমাকে একটি ব্যাকটেরিয়াল সংক্রমণ দিয়েছে ৷” তিনি লিখেছেন।

ডাক্তাররা তাঁকে ব্যাখ্যা করেছিলেন যে এই ধরনের সংক্রমণগুলি বিশেষত উচ্চ পর্যটন মরশুমে অস্বাভাবিক নয়। ডাক্তারদের মতে, ফি ফি দ্বীপপুঞ্জের চারপাশে বেশি ভিড় হলে সামলানোর জন্য পর্যাপ্ত ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই ৷

আরও পড়ুন-বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভস্থ সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেন ‘প্রেমিক’, ফলে চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন এই অভিনেত্রী ! শুনে নিন তাঁর জীবনযুদ্ধের কাহিনি

অ্যাঞ্জেলা বলেন, ‘‘কেউ আমাকে আগের থেকে সতর্ক করলে ভাল হত ৷ তাই আমি আপনাদের সতর্ক করছি ৷ কারণ আমি চাই না আপনাদের আমার মতো অবস্থা হোক। থাইল্যান্ড বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে একটি এবং আমি সবাইকে ট্রাভেলের জন্য সবসময়ে উৎসাহিত করি। কেবল যে কোনও ধরনের জলের বিষয়ে সবসময় সতর্ক থাকা উচিত ৷’’ ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে ২০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। কমেন্টস বিভাগে অনেকেই অ্যাঞ্জেলার সঙ্গে একমত হয়েছেন এবং একইরকম অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷

একজন ইনস্টাগ্রাম ইউজার মন্তব্য করেছেন, “একজন থাই হিসেবে এবং আমার পুরো জীবন থাইল্যান্ডে বসবাস করেছি, স্থানীয়দের একটি ভিন্ন ইমিউন সিস্টেম রয়েছে তাই আমি স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটতে এবং যা খুশি খেতে পারি কিন্তু আমার যে কোনও বন্ধু এখানে এসেছে তারা অসুস্থ হয়ে পড়েছে – স্থানীয় ব্যাকটেরিয়া ক্ষতিকারক নয়, বেশিরভাগ বিদেশিদের কেবল এর জন্য ইমিউন সিস্টেম নেই।’’

আরেকজন যোগ করেছেন, ‘‘আমি একই ভুল করেছি। যেখানে রেস্তোরাঁ এবং নৌকা রয়েছে সেখানে সাঁতার কাটবেন না। আশা করি আপনি সুস্থ হয়ে উঠেছেন ৷ ’’

Next Article

Kashmir Terror Attack: ‘তুমি ভাল থেকো, তুমি আমাদের গর্ব…’ স্বামীর কফিনবন্দি দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়লেন বিনয়ের স্ত্রী হিমাংশি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর