বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস

Traditional Durga Puja 2025: ডাকের সাজের দুর্গার সজ্জায় পারিবারিক অলঙ্কার! বেলজিয়ামের ঝাড়বাতির আলোয় দেখুন রাজবাড়ির ৩০০ বছরের পুজো!traditional durga puja in surul in birbhum is 300 year old heritage | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ সময় দেখুন


Last Updated:

Traditional Durga Puja 2025: রাজবাড়িতে পুজোর ক’দিন কোনও রকম বৈদ্যুতিক বাতির ব্যবহার হয় না। গোটা রাজবাড়ি আলোকিত হয় মোমবাতির নরম আলোয়। তাই এবার পুজোয় অন্ততপক্ষে একদিনের জন্য হলেও ঘুরে আসুন এই রাজবাড়ি থেকে।

+

মা

মা দুর্গা 

বীরভূম,সৌভিক রায়: শহরের কোলাহল জাঁকজমক থেকে একটু দূরে লাল মাটি আর সবুজে আচ্ছন্ন বীরভূমের সুরুল গ্রাম। আর সেখানেই সুরুল রাজবাড়ির পুজোয় প্রতি বছর দেশ-বিদেশ থেকে হাজির হন বহু পর্যটক। আনুমানিক প্রায় ৩০০ বছরের ইতিহাসের সাক্ষী থাকতে। এই বছর দুর্গাপুজোয় আপনিও কিন্তু ঘুরে আসতেই পারেন। ডুব দিতে পারেন তিন শতকের রাজকীয় আমেজে। কলকাতা থেকে মাত্র কিছু দূরেই অবস্থিত এই সুরুল রাজবাড়ী।

দুর্গাপুজোর কয়েকদিন আলোক সজ্জায় আচ্ছন্ন হয়ে থাকে গোটা সুরুল রাজবাড়ি। সুরুলে সরকার বাড়ির পুজো নামে খ্যাত এই শারদোৎসবে এক সময়ে অংশগ্রহণ করতেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বহু গুণীজনেরা। সারা বছর যেমনই থাক, পুজোর দিনগুলোয় একেবারে অন্য সাজে সেজে ওঠে এই রাজবাড়ি। তবে এই সুরুল রাজবাড়ির ইতিহাস ঘাঁটলে জানা যায়, অষ্টাদশ শতকের প্রথম দিকে বর্ধমানের নীলপুর থেকে ভরতচন্দ্র সরকার এই গ্রামে প্রথম পা রাখেন।

প্রথমে এখানকার বাসিন্দা বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে আশ্রয় নেন তিনি। এরপরে গড়ে তোলেন নিজের বসতবাড়ি। ভরতচন্দ্রের আমল থেকেই এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। তাঁর পুত্র কৃষ্ণহরির সন্তান শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে নানা ব্যবসার কাজে যুক্ত ছিলেন। সেই সূত্রে সাহেব মহলে বেশ খ্যাতি ও সুনাম অর্জন করেন তিনি। জাহাজের পাল তৈরির কাপড় এবং নীল চাষের ব্যবসায় সঙ্গে যুক্ত ছিলেন শ্রীনিবাস।

আরও পড়ুন : এই ডাল পুষ্টির ভান্ডার! হাই ব্লাড প্রেশার কমবে হুড়মুড়িয়ে! ডায়াবেটিসের খেল খতম! ১ হাতা ডালেই সারে ১১ জটিল রোগ!

তবে সুরুল রাজবাড়ির দুর্গাপুজোর এত জনপ্রিয়তার পিছনে এক অন্যতম কারণ রয়েছে। কারণ রথের দিন থেকেই এখানে শুরু হয় প্রতিমা গড়া। এখানে দুর্গাকে দেখা যায় ডাকের সাজে। প্রায় ৩০০ বছরের পুরনো অস্ত্র তুলে দেওয়া হয় মা দুর্গার হাতে। পুজোর দিনগুলোয় সাজানো হয় পারিবারিক সোনার গয়নায়। শারদীয়ার শুরু থেকেই সুদূর বেলজিয়াম থেকে আনা নজরকাড়া ঝাড়বাতির আলোয় সেজে ওঠে রাজবাড়ির প্রতিটি অংশ। যে বিষয়টি সবার নজর কাড়ে, তা হল– রাজবাড়িতে পুজোর ক’দিন কোনও রকম বৈদ্যুতিক বাতির ব্যবহার হয় না। গোটা রাজবাড়ি আলোকিত হয় মোমবাতির নরম আলোয়। তাই এবার পুজোয় অন্ততপক্ষে একদিনের জন্য হলেও ঘুরে আসুন এই রাজবাড়ি থেকে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Traditional Durga Puja 2025: ডাকের সাজের দুর্গার সজ্জায় পারিবারিক অলঙ্কার! বেলজিয়ামের ঝাড়বাতির আলোয় দেখুন রাজবাড়ির ৩০০ বছরের পুজো!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom