মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Travel: গাইড দরকার নেই! ঘুরে আসুন বাংলার প্রাচীন রাজধানী থেকে! জানুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ সময় দেখুন


Last Updated:

Travel: এই শীতে ছোট্ট ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই জায়গা থেকে! দরকার হবে না গাইডের, নিজেই জেনে নিতে পারবেন সব ইতিহাস!

X

নতুন

নতুন বোর্ড লাগানো হয়েছে 

মালদহ: পর্যটকদের জন্য সুখবর। এবার থেকে গৌড়ের ইতিহাস জানতে আর ভরসা করতে হবে না গাইডের উপর। গৌড়ের প্রতিটি সৌধের ইতিহাস সম্পর্কে লেখা বোর্ড লাগানো থাকছে। যদিও এর আগেও ছিল এই সমস্ত বোর্ড। কিন্তু এতদিন শুধু মাত্র বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ছিল বোর্ডগুলি। দীর্ঘদিন আগে বোর্ডগুলি লাগানোয় নষ্টও হয়ে গিয়েছিল। তাই পর্যটন মরশুম শুরুর আগেই অভিনব উদ্যোগ নিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মালদহ শাখা।

ইতিমধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মালদহ শাখার পক্ষ থেকে গৌড় সহ জেলার প্রতিটি ঐতিহাসিক নিদর্শন গুলির সৌধ গুলির পাশে নতুন করে ডাইরেকশন বোর্ড লাগানো হয়েছে। এই বোর্ডগুলিতে সৌধ গুলির নাম সহ ইতিহাস ও অন্যান্য বর্ণনা থাকছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের অফিসার সৌমেন্দু রায় বলেন, পর্যটকদের জন্য এটি একটি ভাল খবর। গৌড়ের ইতিহাস সম্বন্ধে তাঁরা জানতে পারবেন। তিনটি ভাষায় লেখা থাকায় দেশ ও বিদেশের পর্যটকদের সুবিধা হবে।

আরও পড়ুন: হাড়ের ব্যথা থেকে শুরু করে ক্যানসার, দূরে রাখে এই শাক! জানুন চিকিৎসকের মত

প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে, দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ঘুরতে আসে ইতিহাসের টানে। কিন্তু জেলায় পর্যাপ্ত পরিমাণে গাইড না থাকায় সঠিক ইতিহাস জানতে সমস্যায় পড়তে হয় পর্যটকদের। তাই পর্যটকদের সুবিধার জন্য ইতিহাস বর্ণনা করে বোর্ড লাগানো হয়েছে প্রতিটি স্থানে। বাংলা হিন্দি ও ইংরেজি ভাষায় বর্ণনা করা হয়েছে ইতিহাসকে। এর ফলে বাংলাভাষা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক ও বিদেশি পর্যটকরা সহজেই গৌড়ের ইতিহাস জানতে পারবেন এই বোর্ডগুলি থেকে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মালদহ শাখা সূত্রে জানা গিয়েছে, গৌড়ের বিভিন্ন টুরিস্ট স্পট গুলিতে মোট ৪২ টি বোর্ড লাগানো হয়েছে। ১৭ টি সাইড রয়েছে গৌড়ে। স্থানগুলির ইতিহাস পথ দেখানো ও সচেতনতার বোর্ড লাগানো রয়েছে। পর্যটকদের সুবিধার জন্যই এই ধরনের ব্যবস্থা করা হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।

হরষিত সিংহ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর