কলেজের প্রথম দিনটা মনে পড়বে অনেকেরই। একটা উত্তেজনা, নানা সংশয় আর সেই সঙ্গে খোলা হাওয়া গায়ে মাখার, ক্রমশ চেনার প্রতিশ্রুতি। মার্ক জুকারবার্গের Meta এবার Threads নামে যে টেক্সট-ভিত্তিক অ্যাপ লঞ্চ করল Instagram-এর অধীনে, তার বিষয়ে একথাই উঠে আসছে। সংস্থারও দাবি তাই- রিয়েল টাইম আপডেট আর কথোপকথনের একটা নতুন, একেবারে আলাদা স্পেস।