বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Unique Love Marriage Of Muzaffarpur: অষ্টম শ্রেণী ফেল প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গ্র্যাজুয়েট প্রেমিকা ! গুঁড়িয়ে দিলেন ধর্মের বেড়াজালও, এখন পুলিশি প্রহরার জন্য আকুতি-মিনতি করছেন নবদম্পতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

Unique Love Marriage Of Muzaffarpur: ভাইরাল ভিডিও-য় ওই প্রেমিকাকে বলতে শোনা গিয়েছে যে, তাঁর প্রেমিকের বিরুদ্ধে তাঁর পরিবারের লোকেরা যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আদালতের সামনে সত্য বলার জন্য প্রেমিকা পুলিশের কাছে সুরক্ষার আবেদন করেছেন।

News18News18
News18

আদিত্য রাজ, মুজফ্ফরপুর, বিহার: শৈশবের প্রেম কখনওই ভোলা যায় না। এই কথাটির সত্যতা আরও একবার প্রমাণিত হল। বিহারের মুজফ্ফরপুরের এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। আসলে অপরিণত বয়সের ভালবাসার জন্য ধর্মের বেড়াজাল এবং সমস্ত গণ্ডি ভেঙে ফেলেছেন এক তরুণী। তিনি নিজে স্নাতক। তবে তাঁর প্রেমিকের পড়াশোনার দৌড় অষ্টম শ্রেণী পর্যন্তই। এমনকী, প্রেমিককে বিয়ে করার জন্য হিন্দু আচার এবং সনাতন ধর্ম মতে চলার অঙ্গীকার করেছেন তিনি। দ্রুততার সঙ্গে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিও-য় ওই প্রেমিকাকে বলতে শোনা গিয়েছে যে, তাঁর প্রেমিকের বিরুদ্ধে তাঁর পরিবারের লোকেরা যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আদালতের সামনে সত্য বলার জন্য প্রেমিকা পুলিশের কাছে সুরক্ষার আবেদন করেছেন।

বিষয়টা কী ?

আহিয়াপুর থানা এলাকার শাহবাজপুরে ঘটেছে এই ঘটনা। আসলে সেখানে মানতাসা পারভিন এবং নীরজ কুমার জাতপাত, ধর্ম, চোখরাঙানি- এই সমস্ত কিছুর বেড়াজাল ভেঙে ফেলেছেন। আট বছর ধরে একে অপরকে ভালবাসেন তাঁরা। সম্প্রতি সাতজন্মের বন্ধনে আবদ্ধ হয়েছেন। মানতাসা পারভিন নিজে একজন শিক্ষিতা তরুণী। ভাল ও সচ্ছল পরিবারের মেয়ে। অন্যদিকে মোবাইল সারানোর কাজ করেন নীরজ। বিগচ ৮ বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক।

পরিবারে জানাজানি হতেই বিয়ের জন্য দেখাশোনা:

কলেজ যাওয়ার নাম করে দু’জন বেরোতেন। তারপর মেলামেশা করতেন। কিন্তু পরিবারে এই খবর জানাজানি হতেই মানতাসার বিয়ে অন্য জায়গায় পাকা করা হয়। তাঁর বাইরে যাওয়াও বন্ধ হয়ে যায়। এদিকে গত ৪ এপ্রিল কলেজ যাওয়ার নাম করে বেরিয়েছিলেন মানতাসা। কিন্তু দেড় মাস কেটে গেলেও এখনও পর্যন্ত বাড়ি ফেরেননি তিনি।

আমি নিজের ইচ্ছায় পালিয়ে এসেছি:

গভীর রাত পর্যন্ত মানতাসা বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেন তাঁর পরিবারের সদস্যরা। এই ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। জানা গিয়েছে, পুলিশ একজনকে গ্রেফতার করে তাঁকে জেলে পাঠিয়েছে। ইতিমধ্যেই তাঁদের বিয়ের ভিডিও হু-হু করে ভাইরাল হয়ে গিয়েছে। এর পাশাপাশি আরও একটি ভিডিও রিলিজ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মানতাসা বলছেন যে, আমাকে অপহরণ করা হয়নি। আমি নিজের ইচ্ছাতেই পালিয়ে এসেছি। আমার পরিবারের সদস্যরা আমার ইচ্ছার বিরুদ্ধে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিলেন।

অর্থাৎ নিজের প্রেমিকের বিরুদ্ধে আনা বাবার সমস্ত অভিযোগ নাকচ করেছেন মানতাসা। সেই কারণে পুলিশের কাছ থেকে সুরক্ষার আবেদন জানিয়েছেন তিনি। আদালতে সব তথ্য তিনি প্রকাশ করবেন বলেও জানিয়ে দিয়েছেন। বর্তমানে এই অনন্য বিয়ের বিষয়টি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে রয়েছে। সকলেই এই বিয়ে নিয়ে চর্চা করতে শুরু করেছেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/

Muzaffarpur: অষ্টম শ্রেণী ফেল প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গ্র্যাজুয়েট প্রেমিকা ! গুঁড়িয়ে দিলেন ধর্মের বেড়াজালও, এখন পুলিশি প্রহরার জন্য আকুতি-মিনতি করছেন নবদম্পতি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর