Last Updated:
বাঁকুড়া: প্রান্তিক জেলা বাঁকুড়া! জেলায় মহিলাদের জীবনজীবিকা আরও উন্নত করতে বাঁকুড়া জেলার ছাতনা দুই নম্বর ব্লকে একটি সরকারি উদ্যোগ। সরকারি স্কিম উৎকর্ষ বাংলার মধ্যে, মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ছাতনা ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে স্কিম নিয়ে। ৩৩ জন মহিলা অংশগ্রহণ করেছেন এই স্বনির্ভরতার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে। ৩৩ জনকে নিয়ে চলছে সেলাই শেখানোর কাজ। এক মাসে প্রায় ১০০ ঘন্টা ট্রেনিং।
ছাতনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্য জানান, এর আগে বিভিন্ন সংস্থা এ ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলি পরিচালনা করলেও, বর্তমানে এই ট্রেনিং প্রোগ্রামগুলি পঞ্চায়েত লেভেলের সংঘগুলির দ্বারা পরিচালিত হচ্ছে। উৎকর্ষ বাংলার নিয়ম অনুযায়ী প্রায় এক মাসের ট্রেনিং এবং তারপর সঠিক মূল্যায়নের পর সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক।
সূত্রের খবর অনুযায়ী, এই প্রকল্পের কাজ ছাতনা ব্লকে শুরু হলেও পরবর্তীকালে বিভিন্ন পঞ্চায়েতে ছড়িয়ে পড়বে। অন্যান্য এলাকার মহিলারাও চাইলে যোগদান করতে পারবেন উৎকর্ষ বাংলার ট্রেনিং প্রোগ্রামগুলিতে। ইতিমধ্যে একমাস যাবৎ চলবে এই ট্রেনিং, প্রায় ১০০ ঘন্টার শিবির।
নীলাঞ্জন ব্যানার্জী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 25, 2025 3:21 PM IST