Last Updated:
পূর্ব বর্ধমান: বাজারের থেকে অনেক কম দামে সবজি পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের এই জায়গায়। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে সুলভ মূল্যে সবজি পাওয়া যাচ্ছে। বাজারে গিয়ে দেখছেন সবজির দাম বেশি , অথবা পকেটে টাকা কম রয়েছে ? তাহলে চিন্তা করবেন না। বর্ধমান শহরের এই জায়গাতেই অনেক কম টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি। আলু, পেঁয়াজ , ফুলকপি সহ আরও বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে এই জায়গাতেই। বর্ধমান শহরের কার্জন গেটের বিপরীতে, বিধায়ক সহায়তা কেন্দ্রের সামনেই বিক্রি করা হচ্ছে সুলভমূল্যে সবজি। যেখানে বাজারের থেকে কম দামে সবজি পাওয়া যাচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে বর্ধমান আরএমসি এর তরফে কম দামে সবজি বিক্রি করা হচ্ছে।
বর্ধমান আরএমসি অফিসের স্টাফ শাকিল উমর জানিয়েছেন, \”সাধারণ মানুষের সুবিধার জন্য বাজারের থেকে অনেক কম দামে সবজি বিক্রি করা হচ্ছে। আলু, পেয়াজ, বেগুন,ফুলকপি, বাঁধাকপি সহ আরও বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে।\”দিন কয়েক আগে বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল সবজির দাম। সেই সময় তৎপর হয়েছিল রাজ্য সরকার। চাষিদের কথা ভেবে এবং সাধারণ মানুষের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করতেও দেখা গিয়েছিল। সেইসময় দাম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সবজি বাজারেও পরিদর্শনে গিয়েছিলেন একাধিক আধিকারিক। তখনই রাজ্য সরকারের উদ্যোগে কম দামে সবজি বিক্রির বেশ কিছু জায়গা খোলা হয়েছিল।
সেরকমই বর্ধমান শহরের কার্জন গেটের কাছে এখনও বাজারের থেকে কম দামে সবজি পাওয়া যাচ্ছে। সকাল হলেই এই জায়গায় ভিড় জমাতে শুরু করছেন ক্রেতারা। রীতিমত লাইন দিয়ে দাঁড়িয়ে কিনে নিয়ে যাচ্ছেন পছন্দমত কম দামে সবজি। কম দামে সবজি পেয়ে অনেকেই খুশি হচ্ছেন। এই প্রসঙ্গে সবজি কিনতে এসে এক ক্রেতা বলেন, \”এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ অনেক উপকৃত হচ্ছি।\”
আরও পড়ুন: শীত পড়তেই ভিড় জমছে ফুলবাড়ি ব্যারেজে! কারণটা কী শুনে নিন
দৈনিক সকাল ৮ টা থেকে ১০:৩০ পর্যন্ত বর্ধমান শহরের এই জায়গায় সুলভমূল্যে সবজি পাওয়া যাচ্ছে। যেখানে বাজারের থেকে সবজির দাম অনেক কম। এখনও বেশ কিছুদিন এখানে সবজি পাওয়া যাবে। রাজ্য সরকারের এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বনোয়ারীলাল চৌধুরী
Kolkata,West Bengal
December 05, 2024 12:38 AM IST