মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Viral: মর্মান্তিক! স্ত্রীর দেখাশোনার জন্য আগাম অবসর স্বামীর, ফেয়ারওয়েল পার্টিতেই মৃত্যু জীবনসঙ্গীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ সময় দেখুন



Last Updated:

ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘জীবন বোধহয় এমনই অপ্রত্যাশিত। যাঁর জন্য অবসর নিলেন, তিনিই চলে গেলেন! এর চেয়ে মর্মান্তিক আর কী হতে পারে।’  আরেক ইউজার সান্ত্বনা দিয়েছেন দেবেন্দ্রকে। তিনি লিখেছেন, ‘ভেঙে পড়লে চলবে না। আপনাকে শক্ত থাকতে হবে। এখনও অনেকটা পথ চলা বাকি।’

News18

স্ত্রী অসুস্থ। তাঁর দেখভাল করবেন। তাই আগাম অবসর নেন এক সরকারি কর্মী। কিন্তু ফেয়ারওয়েল অনুষ্ঠানেই মর্মান্তিক কাণ্ড। টেবিলে মুখ থুবড়ে পড়ে মৃত্যু হল স্ত্রীর। যাঁর জন্য অবসর নিয়েছিলেন, তিনি চলে গেলেন আকস্মিক। তাও ফেয়ারওয়েল অনুষ্ঠানেই। রাজস্থানের কোটার এই ঘটনা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশনের ম্যানেজার ছিলেন দেবেন্দ্র সান্দল। তাঁর স্ত্রী টিনা অসুস্থ। হৃদরোগে ভুগছেন। তাঁর দেখভাল করার জন্যই তিন বছর আগে অবসরের সিদ্ধান্ত নেন দেবেন্দ্র। কিন্তু ফেয়ারওয়েল অনুষ্ঠানেই যে সব শেষ হয়ে যাবে কেউ ভাবতেও পারেননি। স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন দেবেন্দ্রও।

আরও পড়ুন: ৫৩ বছর পরে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে পাকিস্তান সেনা, ভারতের জন্য কতটা চিন্তার?

ভিডিওতে দেখা যাচ্ছে, মালায় সাজানো হয়েছে পুরো ঘর। দেবেন্দ্র এবং টিনার গলাতেও ফুলের মালা। তাঁদের সামনে একটি টেবিল। সেটাও গোলাপের পাপড়িতে সাজানো। হাসি হাসিমুখে ঘোরাঘুরি করছেন সবাই। আনন্দের পরিবেশ। সবাই যখন ফেয়ারওয়েল পার্টিতে মগ্ন, তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন টিনা। পাশে দাঁড়ানো দেবেন্দ্রকে কোনওরকমে বলেন, “আমার মাথা ঘুরছে।”

দেবেন্দ্র সঙ্গে সঙ্গে একটা চেয়ার নিয়ে আসেন। স্ত্রী টিনাকে ধরে চেয়ারে বসান। পিঠ মালিশ করতে শুরু করেন। চিৎকার করে বলতে থাকেন, “টিনার শরীর খারাপ লাগছে। কেউ জল নিয়ে এসো, জল।” হুড়োহুড়ি পড়ে যায়। টিনার তখন যন্ত্রণায় কাতর। তিনি নিজেকে সামলানোর চেষ্টা করছেন। কিন্তু পারছেন না। ভিড়ের মধ্যে থেকে কেউ বলে ওঠেন, “ছবি তুলব। একটু হাসুন।” টিনা হাসার চেষ্টা করেন। তারপরই মুখ থুবড়ে পড়ে যান গোলাপের পাপড়ি বিছানো সাদা টেবিলের উপর।

স্ত্রীকে ধরার চেষ্টা করেন দেবেন্দ্র। কিন্তু পারেননি। টিনা টেবিল থেকে সোজা মাটিতে লুটিয়ে পড়েন। সবাই “জল, জল” করে চিৎকার শুরু করে দেন। কেউ বলেন, “মাথা ঘুরে পড়ে গিয়েছে, জল দাও।” হইহট্টগোল শুরু হয়ে যায়। তৎক্ষণাৎ টিনাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গত কয়েকদিন ধরেই স্ত্রীর শরীর ভাল যাচ্ছিল না। সেই কারণেই আগাম অবসর নিয়েছিলেন দেবেন্দ্র। কিন্তু তাও কাজে এল না।

ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘জীবন বোধহয় এমনই অপ্রত্যাশিত। যাঁর জন্য অবসর নিলেন, তিনিই চলে গেলেন! এর চেয়ে মর্মান্তিক আর কী হতে পারে।’  আরেক ইউজার সান্ত্বনা দিয়েছেন দেবেন্দ্রকে। তিনি লিখেছেন, ‘ভেঙে পড়লে চলবে না। আপনাকে শক্ত থাকতে হবে। এখনও অনেকটা পথ চলা বাকি।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর