Last Updated:
চেন্নাই: ছুটি চাওয়ার কত রকম কারণ হতে পারে! সেই তালিকায় যোগ হয়েছে সাম্প্রতিক নতুন এক চমক৷ জানাচ্ছেন চেন্নাইবাসী এক ব্যক্তি৷ তাঁর কাছে এক কর্মী এক মাসের ছুটি চেয়েছেন৷ যা কারণ বলেছেন, তাতে চক্ষু চড়কগাছ৷ যিনি ছুটি চেয়েছেন,তাঁর দাবি, স্ত্রীকে ভূত ভর করেছে৷ তাই ভূত নামাতে নেপালে নিজেদের বাড়িতে ফিরতে চেয়েছেন।কারণ স্ত্রীর ঘাড় থেকে ‘পেত্নি’-কে নামাতে হবে৷
Folks, something spooky just happened.
My regular car cleaner is going on a month long break. Said there’s an emergency, and he has to return to Nepal.
I offered to help with some money for the trip, but what he said next gave me chills.
He said:
“Mere wife ko chudail ne pakad…— Narayanan Hariharan (@narayananh) May 5, 2025
স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন ওই ব্যক্তি৷ কিন্তু ওষুধ খেয়ে লাভ হয়নি৷ করিয়েছেন ধর্মীয় মতে চিকিৎসাও৷ ধর্মীয় মতে সেই চিকিৎসার সূত্রে পরামর্শ পেয়েছেন নেপালে ফিরে যাওয়ার৷ এই ঘটনা ঘিরে শোরগোল তুঙ্গে নেট মহলে৷ অনেকেই ওই মহিলার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন৷ কেউ বলেছেন মনোবিদের পরামর্শ নিতে৷ অনেকেরই আবার অভিমত, আমাদের যুক্তি বুদ্ধির বাইরে অনেক কিছুই ঘটে,যার কোনও ব্যাখ্যা মেলে না৷
Kolkata,West Bengal
Viral News:‘বউয়ের উপর পেত্নি ভর করেছে’! স্ত্রীর ঘাড় থেকে ‘অশরীরী’ নামাতে ১ মাসের ছুটি চান যুবক! চক্ষু চড়কগাছ নেটমহলের
Viral Train Reel Video: রেল লাইনের পাশে দাঁড়িয়ে চলছিল রিলস তৈরির কাজ, হঠাৎ ট্রেন থেকে ভেসে এলো লাথি! তারপর…দেখুন ভিডিও