বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

Viral News: কলেজ পাশ করেই আইটি পেশায় যোগ! কাজের চাপেই ভয়াবহ পরিণতি তরতাজা ইঞ্জিনিয়ারের? সোশ‍্যাল মিডিয়াতে শোরগোল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন


Last Updated:

Viral News: অকালে প্রাণ হারালেন ওলার কৃত্রিম বুদ্ধিমত্তা শাখা, ক্রুট্রিম(Krutrim)-এর এক তরুণ ইঞ্জিনিয়ার। গত, ৮ মে আত্মহত্যা করেছেন বলে খবর। চরম কাজের চাপের কারণেই এই সিদ্ধান্ত নেন বলে খবর। 

নিখিল সোমওয়ানশিনিখিল সোমওয়ানশি
নিখিল সোমওয়ানশি

বেঙ্গালুরুঃ অকালে প্রাণ হারালেন ওলার কৃত্রিম বুদ্ধিমত্তা শাখা, ক্রুট্রিম(Krutrim)-এর এক তরুণ ইঞ্জিনিয়ার। গত, ৮ মে আত্মহত্যা করেছেন বলে খবর। চরম কাজের চাপের কারণেই এই সিদ্ধান্ত নেন বলে খবর।

নিখিল সোমওয়ানশি, যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) থেকে সম্প্রতি স্নাতক পাশ করেন। ক্রুট্রিম(Krutrim)-এ যোগ দিয়েছিলেন এক বছরেরও কম সময় আগে। কোম্পানি ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিখিল সোমওয়ানশি একজন অসাধারণ ছাত্র ছিলেন। কিন্তু কৃত্রিম-এর মার্কিন ভিত্তিক ম্যানেজার, রাজকিরণ পানুগান্তি, তাঁকে খুবই কাজের চাপ দেয়। মৃত্যুর সময় তিনি ছুটিতে ছিলেন বলে জানা গেছে।

‘কিরিগাওয়াকাজুটো’ নামের ব্যবহারকারীর মতে, সোমওয়ানশি একজন ফ্রেশার হওয়া সত্ত্বেও একটি প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাঁর দুই সহকর্মী কোম্পানি ছেড়ে যাওয়ার পরে তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

পোস্টটিতে রাজকিরণ পানুগান্তির নামও উল্লেখ করা হয়েছে, অভিযোগ করা হচ্ছে যে তিনি বিশেষ করে ফ্রেশারদের মৌখিকভাবে অপমান করতেন। Reddit ব্যবহারকারীর মতে, পানুগান্তি জানতেন না কীভাবে মানুষকে পরিচালনা করতে হয় এবং প্রায়ই লোকদের বকাঝকা করতেন এবং তারপর অদৃশ্য হয়ে যেতেন।

ব্যবহারকারী বলেছেন যে সোমওয়ানশির মৃত্যুর পরেও কোম্পানিতে কোনো আচরণগত পরিবর্তন হয়নি এবং কর্তৃপক্ষ কর্মচারীদের ঘটনাটি নিয়ে কথা বলতে নিষেধ করেছে। তিনি কোম্পানির পরিস্থিতিকে “দুর্দশাজনক” বলে বর্ণনা করেছেন এবং ম্যানেজারকে কর্মচারীদের উপর তার হতাশা প্রকাশ করার অভিযোগ করেছেন।

Disclaimer: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

বাংলা খবর/ খবর/দেশ/

Viral News: কলেজ পাশ করেই আইটি পেশায় যোগ! কাজের চাপেই ভয়াবহ পরিণতি তরতাজা ইঞ্জিনিয়ারের? সোশ‍্যাল মিডিয়াতে শোরগোল



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর