মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Virat Kohli Asks Sanju Samson To Check His heartbeat In RCB vs RR Match In IPL 2025, ম্যাচের মাঝেই হঠাৎ বুকে হাত! ‘হার্টরেট’ চেক করালেন কোহলি, সুস্থ আছেন তো বিরাট?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন


Last Updated:

Virat Kohli: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবির একতরপা জয়ে বড় ভূমিকা নিয়েছেন বিরাট কোহলি। ৪৫ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। কিন্তু একটি ঘটনা কোহলিকে নিয়ে বাড়াল উদ্বেগ।

News18News18
News18

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবির একতরপা জয়ে বড় ভূমিকা নিয়েছেন বিরাট কোহলি। ৪৫ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৪টি চার ও ২টি ছয়ে সাজানো কোহলির ইনিংস। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন একটি ঘটনা উদ্বেগ বাড়িয়েছে বিরাট কোহলির ফ্যানেদের। ম্যাচের মাঝে নিজের হার্টবিট চেক করান কোহলি। যেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া।

ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর বিরাট কোহলিকে দেখা যায় সঞ্জু স্যামসনের কাছে যেতে। ১৫তম ওভারের চতুর্থ বলে দু’রান নেন কোহলি। তারপরই দেখা যায় সঞ্জুর সঙ্গে কোনও একটি বিষয়ে কথা বলছেন কোহলি। পরে স্টাম্প মাইকে শোনা যায় তাদের কথা। কোহলি সঞ্জুকে বলেন, “হার্টরেট দেখ তো একবার।” সঞ্জু গ্লাভস খুলে হৃদস্পন্দন দেখে বলেন, “ঠিক আছে।”

এই ভিডিও দেখেই ফ্য়ানেদের মনে উদ্বেগ ও প্রশ্ন জাগে কোহলি সুস্থ কিনা। বিরাটের মত ফিট প্লেয়ার কেন হঠাৎ নিজের হার্টরেট চেক করালেন? আসলে রাজস্থানের জয়পুরে দুপুরের ম্যাচে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির বেশি। সেখানে খেলতে কতটা কষ্ট হচ্ছিল তা প্লেয়ারদের দেখেই বোঝা যাচ্ছিল। সেখানে দীর্ঘসময় ব্যাটিং করে সব ক্রিকেটীয় সরঞ্জাম পরে আরও কষ্টের। সেই কারণেই হয়তো হাঁপিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। তাই সঞ্জুকে দিয়ে হার্টবিট চেক করান।

আরও পড়ুনঃ Virat Kohli: ভারতের প্রথম ও বিশ্বে দ্বিতীয়, কোহলির ঝুলিতে আরও এক বিরাট রেকর্ড

প্রসঙ্গত, এই ঘটনার পর আরও বেশ কিছু সময় স্বাভাবিকভাবেই ব্যাট করে ম্যাচ ফিনিশ করেন বিরাট কোহলি। ম্যাচে হাফ সেঞ্চুরি করে বিরাট কোহলি টি-২০ ক্রিকেটে ১০০তম হাফ সেঞ্চুরি পূরণ করেন। যা কোনও ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম ও বিশ্বের মধ্যে দ্বিতীয়।

বাংলা খবর/ খবর/খেলা/

Virat Kohli: ম্যাচের মাঝেই হঠাৎ বুকে হাত! ‘হার্টরেট’ চেক করালেন কোহলি, সুস্থ আছেন তো বিরাট?

Next Article

MI vs DC: তিলক বর্মার ঝোড়ো ইনিংস, দিল্লিকে ২০৬ টার্গেট দিল মুম্বই



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর