মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Virat Kohli Won IPL Trophy At Last End Of An 18 Year Wait And Pain, কোহলিকে আইপিএল ট্রফি ‘গিফট’ ক্রিকেটের! বিরাটকে কাঁদতে দেখল ক্রিকেট বিশ্ব, সাফল্যের ১৬ কলা পূর্ণ কিং-এর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


Last Updated:

Virat Kohli: ক্রিকেট ঈশ্বর সবকিছুই দিয়েছে, বাকি ছিল শুধু আইপিএল ট্রফিটা। ১৮ বছর ধরে অধরা ছিল যে স্বপ্ন, ৩ বার ফাইনালে গিয়েও হতাশাই ছিল সঙ্গী, ২০২৫ আইপিএলে পূরণ হল বিরাট কোহলির ট্রফি ক্যাবিনেট।

News18News18
News18

ক্রিকেট ঈশ্বর সবকিছুই দিয়েছে, বাকি ছিল শুধু আইপিএল ট্রফিটা। ১৮ বছর ধরে অধরা ছিল যে স্বপ্ন, ৩ বার ফাইনালে গিয়েও হতাশাই ছিল সঙ্গী, ২০২৫ আইপিএলে পূরণ হল বিরাট কোহলির ট্রফি ক্যাবিনেট। ক্রিকেট ঈশ্বর যেন স্বয়ং আইপিএল ট্রফিটি উপহার দিল কিং কোহলিকে।

একদিনের বিশ্বকাপ, জোড়া চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ বিরাট কোহলির ঝুলিতে রয়েছে সবকিছুই। শুধু ট্রফি ক্যাবিনেটে জায়গা ফাঁকা ছিল আইপিএল ট্রফিটার। অবশেষে স্বপ্নপূরণ হল বিরাট কোহলির। ফাইনাল জয় কনফার্ম হতেই চোখের জল বাঁধ মানেনি বিরাট কোহলির। বিরাটের চোখের জলে ছিল তাঁর তৃপ্তির স্বাদ।

ফাইনালে লড়াই সহজ ছিল না আরসিবির। প্রথমে ব্যাট করে বড় স্কোর করতে ব্যর্থ হয় আরসিবি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৯০ রান। আরসিবির ইনিংসেও সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন বিরাট। কঠিন পরিস্থিতিতে বিরাট না দাঁড়িয়ে থাকলে ১৯০-তেও পৌছত না আরসিবির স্কোর।

রান ডিফেন্ড করতে নামার আগে অনেকেই এগিয়ে রাখছিল পঞ্জাবকে। কিন্তু ক্রুণাল পান্ডিয়ার ম্যাচ উইনিং স্পেল আরসিবিকে এগিয়ে দেয়। সঙ্গ দেন জশ হ্যাজেলউড, যশ দয়াল, ভুবনেশ্বর কুমাররা। শেষ পর্যন্ত ৬ রানে ম্যাচ জেতে আরিসিবি। একইসঙ্গে ১৮ বছরের ট্রফির খরা কাটে।

ম্যাচ জয়ের পর আবেগ প্রবণ বিরাট কোহলি মাঠেই হাঁটু গেড়ে বসে পড়েন। চোখের জল স্পষ্ট করে দিচ্ছিল সব পাওয়া হয়ে গেল। একে একে এসে সতীর্থরাও জড়িয়ে ধরেন। স্টেডিয়ামে চোখে জল অনুষ্কা শর্মারও। আরও একবার সব সমালোচকদের জবাব দিয়ে বিরাট বুঝিয়ে দিলেন তিনিই কিং কোহলি।

বাংলা খবর/ খবর/খেলা/

Virat Kohli: কোহলিকে আইপিএল ট্রফি ‘গিফট’ ক্রিকেটের! বিরাটকে কাঁদতে দেখল ক্রিকেট বিশ্ব, সাফল্যের ১৬ কলা পূর্ণ কিং-এর



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর