সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Vodafone Idea কলকাতার বৃহত্তম স্পেকট্রামের অধিকারী! থাকছে আকর্ষণীয় অফার 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪২১ সময় দেখুন
Vodafone Idea কলকাতার বৃহত্তম স্পেকট্রামের অধিকারী! থাকছে আকর্ষণীয় অফার 


#কলকাতা: ৭ মিলিয়নের বেশি গ্রাহক পরিষেবা নিয়ে কলকাতার বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক হয়ে উঠেছে Vodafone Idea Limited। কলকাতার জন্য সংস্থার হাতে রয়েছে 84 MHz স্পেকট্রাম (Spectrum), যা ৯০০, ১৮০০,২১০০ এবং ২৫০০ ব্যান্ড জুড়ে মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র ৯০০ MHz স্পেকট্রাম কলকাতায় রয়েছে, আর বাদবাকি গোটা পশ্চিমবঙ্গে গ্রাহকদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে। সংস্থার দাবি এবার আগের থেকে আরও ভাল অভিজ্ঞতা হবে গ্রাহকদের। Vodafone Idea Limited এর ক্লাস্টার বিজনেসের হেড-ইস্ট (Cluster Business Head- East) শিবান ভার্গব (Shivan Bhargava) বলেছেন, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, আমরা গ্রাহকদের জন্য আরও উন্নততর 4G নেটওয়ার্কের সুবিধা নিয়ে হাজির হয়েছি। এবার থেকে গাহকেরা আরও ভালো মানের ফোন কল, ভিডিও কল ও ইন্টারনেটের সুবিধা পাবে। অমাদের শক্তিশালী নেটওয়ার্কের সাহায্যে বাড়ির ভিতরে থেকেও ভালো আভিজ্ঞতা পাওয়া যাবে, গ্রামের মানুষরাও আরও ভাল পরিষেবা পাবে। বাড়িতেই শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-কমার্সের পাশাপাশি বিনোদনের কথা মাথায়ে রেখে আমরা প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছি”

এফডিডি এবং টিডিডি সাইটগুলির মিলিত কার্যক্রম Vodafone Idea নেটওয়ার্কের গতি বহুগুণ বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে। অতিমারী পরিস্থিতিতেও শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার কর্মীদের চাহিদের কথা মাথায় রেখে Vodafone Idea আকর্ষণীয় কিছু অফার রেখেছে।

এগুলিকে বলা হয় Vi Double Data packs

২৯৯ টাকায় প্রতিদিন ৪GB ডেটা ও আনলিমিটেড কল সহ ২৮ দিন ভ্যালিডিটির একটি অফার রয়েছে। এরপর রয়েছে ৪৪৯ টাকায় প্রতিদিন ৪GB ডেটা ও আনলিমিটেড কল-সহ ৫৬ দিনের ভ্যালিডিটি। এছাড়াও রয়েছে ৬৯৯ টাকায় প্রতিদিন ৪GB ডেটা ও আনলিমিটেড কল সহ ৮৪ দিনের ভ্যালিডিটির একটি অফার। এখানেই থেমে নেই, গ্রাহকেরা যদি মনে করেন শুধুমাত্র রাতের জন্য ( রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত) কোনও একটা প্ল্যান নেবেন তার জন্যেও অফার রেখেছে টেলিকম সংস্থা। তার জন্য ২৪৯ বা তার বেশি প্রি-পেইড রিচার্জের অফার রাখা হয়েছে। Vodafone Idea গ্রাহকদের জন্য ডেটা উইকেন্ড রোলওভারের অতিরিক্ত সুবিধা রয়েছে যার মাধ্যমে গ্রাহকরা সাপ্তাহিক ছুটির দিনে বাঁচিয়ে রাখা ডেটা ব্যবহার করার সুযোগ পায়। গোটা বিশ্বের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সংস্থা Upgrad, Udemy এবং Pedagogy এর সঙ্গে টাই-আপ করেছে। এছাড়াও বিনোদনের কথা চিন্তা করে Vi Movies এবং TV App নিয়ে এসেছে টেলিকম সংস্থা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর