মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Water ATM: ৩০ টাকায় ২০ লিটারের দিন শেষ! এবার মিলবে ৫ টাকায় বিশুদ্ধ পানীয় জল, এসে গেল নয়া এটিএম | drinking water atm installed in barasat bamangachi murali

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


Last Updated:

আর ২০ লিটার বিশুদ্ধ পানীয় জল কিনতে খসবে না কাঁড়ি কাঁড়ি টাকা

X

পানীয়

পানীয় জলের এটিএম মেশিন

উত্তর ২৪ পরগনা: এলাকায় বসেছে এটিএম, টাকা না বেরোলেও এই এটিএম পেয়েই খুশি বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ। এটিএম-এ দিতে হচ্ছে মাত্র পাঁচ টাকা, আর টাকা দিলেই তা থেকে বেরিয়ে আসছে ২০ লিটার বিশুদ্ধ পানীয় জল। বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বামনগাছি মুড়ালি এলাকায় গ্রীষ্মের শুরুতেই বসানো হয়েছে স্বচ্ছ পানীয় জলের এই অত্যাধুনিক মেশিন।

দীর্ঘদিন ধরেই আর্সেনিক যুক্ত জল সহ বিশুদ্ধ পানীয় জলের অভাব, এমন সমস্যায় ভুগছিলেন বিস্তীর্ণ এলাকার মানুষজন। অনেকেই অতিরিক্ত টাকা ব্যয় করে কিনছিলেন পানীয় জলের ২০ লিটারের জার। এখন থেকে মাত্র পাঁচ টাকায় আশপাশের প্রায় কয়েক গ্রামের মানুষ পাবেন মাত্র পাঁচ টাকায় ২০ লিটার জল, এক টাকায় এক লিটার এবং দু’টাকায় দু’লিটার পানীয় জল।

আরও পড়ুন: আর কলকাতা নয়, এবার বারাসাত মেডিক্যাল কলেজেই মিলবে বিশেষ সুবিধা, তৈরি হচ্ছে নতুন বিল্ডিং

জানা গিয়েছে, প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি ব্যয়ে বসানো হয়েছে এই স্বচ্ছ পানীয় জলের এটিএম। পাঁচ টাকার কয়েন মেশিনের নির্দিষ্ট জায়গায় ফেললেই, পাইপের মাধ্যমে বিশুদ্ধ ২০ লিটার জল বেরিয়ে আসছে। ফলে এই সুবিধা মেলায় ব্যাপক খুশি এলাকার মানুষজন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ভবিষ্যতে এলাকার আরও অন্যান্য জায়গায় এই ধরনের এটিএম ওয়াটার মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে স্থানীয় প্রশাসনের তরফে বলে জানা গিয়েছে। ফলে জেলার এই বিস্তীর্ণ এলাকার মানুষদের অতি স্বল্প খরচেই বিশুদ্ধ পানীয় জলের মাধ্যমে জল বাহিত রোগের প্রকোপ কমবে বলেও আশা।

Rudra Narayan Roy

Next Article

Horrific Bus Accident: ভয়াবহ দুর্ঘটনা! বেপরোয়া বাসের গতিতে সব ছিন্নভিন্ন, গুরুতর আহত ২০



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর