বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

Water: জলের বোতল পরিষ্কার করেন তো? লুকিয়ে আছে মারণ ব্যাকটেরিয়া! কীভাবে পরিষ্কার করবেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
Water: জলের বোতল পরিষ্কার করেন তো? লুকিয়ে আছে মারণ ব্যাকটেরিয়া! কীভাবে পরিষ্কার করবেন?


কলকাতা: নিয়মিত স্বাস্থ্যবিধি বজায় রাখা খুবই জরুরি। সেই কারণে সুস্থ খাওয়া দাওয়ার পাশাপাশি ঘরের সমস্ত দ্রব্য পরিষ্কার রাখাও জরুরি। সব থেকে অবহেলিত থেকে যায় জলের বোতলগুলি। বেশির ভাগ বাড়িতেই আজকাল প্লাস্টিকের জলের বোতল ব্যবহার করা হয়, এমনিতেই সেটা অস্বাস্থ্যকর। তার উপর ঠিক মতো পরিষ্কার করা না হলে সমস্যা আরও বাড়তে পারে।

জলের বোতল ঠিক মতো পরিষ্কার করা না হলে সংক্রমণ ছড়াতে পারে। নির্দিষ্ট ব্যাসিলাস স্ট্রেন-এর গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার কারণ হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, জলের বোতল কম্পিউটার মাউসের চেয়ে চার গুণ বেশি হারে ব্যাকটেরিয়া ছড়ায়। রান্নাঘরের সিঙ্কের দ্বিগুণ এবং পোষা প্রাণীর জলের বাটির চেয়ে ১৪ গুণ বেশি।

কিন্তু কীভাবে পরিষ্কার রাখা যায় নিয়মিত পানীয় জলের বোতল! দেখে নেওয়া যাক এক নজরে—

১. একটি পাত্রে জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। জলের বোতলগুলির ভিতরে এই পেস্টটি ঢেলে দিতে হবে। তারপর দেখতে হবে, সেটি যেন সর্বত্র ভালভাবে লেগে যায়। কয়েক মিনিট ওই ভাবেই রেখে দিতে হবে। এর পরে, হালকা কোনও স্ক্রাবার দিয়ে ভালভাবে ঘষে নিতে হবে। পরিষ্কার হয়ে গেলে, সামান্য গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে।

আরও পড়ুন: প্রচুর মহিলা আক্রান্ত হন, কেন হয় স্তন ক্যানসার? আপনি অবহেলা করছেন না তো!

২. একটি পাত্রে জল এবং সাদা ভিনেগার মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি জলের বোতলে ঢেলে ১০-১৫ মিনিট বসতে দিতে হবে। তারপর সেই জল ফেলে দিয়ে হালকা গরম জলে ধুয়ে নিতে হবে বোতলটি।

আরও পড়ুন: ‘পা সরু হয়ে যাচ্ছে’, অনুব্রতর জীবনে নয়া বিপদ! বিচারকের নির্দেশেও মাথায় হাত কেষ্ট-সুকন্যার

৩. লেবুও ব্যবহার করা যেতে পারে। এটি জলের বোতল থেকে দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া দূর করে। লেবুর রসের সঙ্গে গরম জল মিশিয়ে আধঘণ্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি বোতল পরিষ্কার করার গোল ব্রাশ দিয়ে ভিতরটি ঘষে দিতে হবে। তারপর বোতলটি ধুয়ে ফেলতে হবে।

নিয়মিত বোতল পরিষ্কার করার কথা মাথায় রাখতে হবে। প্রতিসপ্তাহে একটি দিন নির্দিষ্ট করে রাখা যেতে পারে। ধোয়ার পর বোতলের ঢাকনা না লাগিয়ে সেটি পুরোপুরি শুকোতে দেওয়াই ভাল। যখন ব্যবহার করা হবে না, তখন বোতল শুকনো করে রাখতে হবে।

First published:

Tags: Bangla News, Water, Water bottles



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর