কলকাতা: গ্রীষ্মের মৌসুমে নিজেকে সুস্থ ও হাইড্রেটেড রাখতে আমরা মরসুমী ফল খাই। এগুলিতে প্রচুর পরিমাণে জল, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, আয়রন এবং ক্যালসিয়ামের মতো অনেক খনিজ রয়েছে। অনেকেই এই গরমে ভাত-রুটি-ডাল কমিয়ে বেশি ফল ও জুস খাওয়া শুরু করেন। এর মধ্যে সবার পছন্দের তালিকায় যে ফলটি প্রথমেই থাকে তা হল তরমুজ।
এমনিতে খুবই উপকারী, কিন্তু যদি ঠিক ভাবে না খান তাহলে এর থেকে খাদ্যে বিষক্রিয়াও হতে পারে। তাই তরমুজ খাওয়ার আগে কিছু নিয়ম মেনে চলুন। বিশেষজ্ঞদের মত, যেসব মহিলাদের PCOD সমস্যা আছে তাদের সকালে খালি পেটে তরমুজ খাওয়া এড়িয়ে চলা উচিত। লিভার সংক্রান্ত কোনও রোগ থাকলে তা খালি পেটে খাওয়া উচিত নয়।
আরও পড়ুন: ১৪ জেলায় ৪০ ডিগ্রি, কলকাতাও রেকর্ডের পথে, কোথায় সর্বোচ্চ তাপমাত্রা?
তরমুজ খাওয়ার সঙ্গে সঙ্গেই জল পান করবেন না। এতে ব্যাকটেরিয়া ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়। পেটে ইনফেকশন হতে পারে। রাতে তরমুজ খাওয়া উচিত নয়। এ সময় তরমুজ হজম করা কঠিন হতে পারে। যা অন্ত্রে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। কারণ দিনের তুলনায় রাতে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। দুপুরের খাবার খাওয়ার পরে এবং বিকালের স্ন্যাকস টাইমে তরমুজ অনায়াসেই খাওয়া যেতে পারে।
গুরুত্বপূর্ণ কিছু তথ্য–
ডায়াবেটিস রোগীর জন্য তরমুজ বিপজ্জনক হতে পারে। এটি খেলে তাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
কিডনি এবং হাঁপানি রোগীদের ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাওয়া উচিত নয়।
গর্ভবতী মহিলাদের খাওয়া উচিত নয়।
সর্দি হলে খাবেন না।
আপনার যদি অ্যালার্জি থাকে তবে এটি খেলে ত্বক সম্পর্কিত সমস্যা হতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lifestyle, Watermelon