মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Wearables For Kids: উৎসবের মরসুমে সেরা উপহার, বাচ্চাদের জন্য বিশেষ ভাবে তৈরি এই স্মার্টওয়াচ রাখবে স্বাস্থ্যেরও খেয়াল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
Wearables For Kids: উৎসবের মরসুমে সেরা উপহার, বাচ্চাদের জন্য বিশেষ ভাবে তৈরি এই স্মার্টওয়াচ রাখবে স্বাস্থ্যেরও খেয়াল


#কলকাতা: আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বাজারে আনা হয়েছে বিভিন্ন ধরনের স্মার্টওয়াচ। অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত এই ধরনের ঘড়িগুলোর বেশ কয়েকটা আবার বাচ্চাদের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে (Wearables For Kids)। ফিটনেস ট্র্যাকার যুক্ত এই স্মার্টওয়াচের দামও খুব বেশি নয়। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ফিচার এর মধ্যে রয়েছে। উন্নত টেকনোলজির সঙ্গে সঙ্গে এই ধরনের স্মার্টওয়াচগুলোতে হেলথ ফোকাসড ফিচার যুক্ত করা হয়েছে।

ফিটনেস ট্র্যাকার শরীরের দিকে বিশেষ নজর রাখে, এর ফলে তরুণ প্রজন্ম তাদের শরীরের দিকে খুব সহজেই নজর রাখতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ফিচারগুলোর জন্য এই ধরনের ঘড়িগুলো (Wearables For Kids) খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ধরনের কয়েকটি স্মার্টওয়াচ!

WatchOut Next- Gen Kids Watch – ভারতের বাজারে এই ঘড়িটির দাম প্রায় ১০,৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে ওয়াচআউট (WatchOut) এর ওয়েবসাইটে। এই ঘড়িটি ফ্রন্ট ক্যামেরা ও ৫৮০ এমএএইচ (mAh) ব্যাটারি যুক্ত। এই স্মার্টওয়াচটি বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি।

Fitbit Ace 2 – ভারতের বাজারে এই ঘড়িটির দাম প্রায় ১১,৯৩৯ টাকা। এই স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে অনলাইনে Amazon ইন্ডিয়াতে। ফিটনেস ট্র্যাকার যুক্ত এই স্মার্টওয়াচটি ওয়াটার প্রুফ। বাচ্চারা খুব সহজেই এটা পরে পুল পার্টি করতে পারবে। এটি এক টানা ৫ দিন পর্যন্ত চলবে।

Pebble Cosmos – ভারতের বাজারে এই ঘড়িটির দাম প্রায় ৪,২৯৯ টাকা। এই স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে অনলাইনে Amazon ইন্ডিয়াতে। ২৪ ঘণ্টা ফিটনেস ট্র্যাকার যুক্ত এই স্মার্টওয়াচটিতে এসপিও২ (SpO2) সেন্সর রয়েছে। ১.৭ ইঞ্চির এই ঘড়িটিতে রয়েছে বিভিন্ন ধরনের স্পোর্টস মোড- ওয়াকিং (Walking), সাইক্লিং (Cycling), রানিং (Running), স্কিপিং (Skipping), ব্যাডমিন্টন (Badminton), বাস্কেটবল (Basketball), ফুটবল (Football) ইত্যাদি।

Boat Storm – ভারতের বাজারে এই ঘড়িটির দাম প্রায় ২,৯৯৯ টাকা। এই স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে Boat’s-এর অফিসিয়াল ওয়েবসাইটে। ২১০ এমএএইচ ব্যাটারি যুক্ত এই ঘড়িটিতে রয়েছে ৪.২ ব্লুটুথ (Bluetooth) কানেক্টিভিটি। ৫ এটিএম (ATM)-এর ওয়াটার প্রুফ এই ঘড়িটি একটানা ১০ দিন পর্যন্ত চলবে।

GOQii Smart Vital Junior – ভারতের বাজারে এই ঘড়িটির দাম প্রায় ৪,৮৯৯ টাকা। এই স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে অনলাইনে Amazon ইন্ডিয়াতে। এই ঘড়িটিতে রয়েছে এসপিও২ সেন্সর, বডি টেম্পারেচর মনিটরের (Body Temperature Monitor) মতো আধুনিক ফিচার। এই ঘড়িটি একটানা ৭ দিন চলবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর