Last Updated:
পশ্চিম মেদিনীপুর: সারাদিনের ব্যস্ত সিডিউল কাটিয়ে সবাই একটু কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করে থাকেন। সে কাছে পিঠেই হোক কিংবা লং ড্রাইভ, তবে আপনার খুব কাছেই রয়েছে এমন সুন্দর এক ডেস্টিনেশন যা আগে হয়ত আপনি কখনওই দেখেননি। বর্ষার এই মরশুমে দিনের শেষ সূর্যাস্ত উপভোগ করুন এখানে এসে। জেলারই এমন এক অফবিট জায়গা যা আপনাকে মুগ্ধ করবে। প্রিয়জনকে সঙ্গে নিয়ে মন ভরে ছবি তুলতে পারবেন। নদীর স্রোতে পা ভিজিয়ে, প্রিয়জনের সঙ্গে একটা বিকেল কাটাতে পারবেন এখানে। তাই এবার আপনার ডেস্টিনেশন হোক এই জায়গা।
প্রিয়জন কিংবা পরিবার নিয়ে কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করছেন? বন্ধুদের সঙ্গে একটা বিকেল কাটাতে চান? তবে আপনার জন্য এই জায়গায় একদম পারফেক্ট। আপন খেয়ালে বয়ে চলেছে ভরা নদী। নদীর এক কিনারে সোনালী সূর্যাস্ত এক মায়াবী পরিবেশ তৈরি করে। শুধু তাই নয় পাশেই রয়েছে বাচ্চাদের খেলার জন্য এবং বড়দের কিছুক্ষণ সময় কাটানোর জন্য একটি চিলড্রেন পার্ক। স্বাভাবিকভাবে, একটা বিকেল কাটানোর জন্য সুন্দর জায়গা এটি।
পশ্চিম মেদিনীপুরে দাঁতনের এক প্রান্ত দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। বর্ষার সময় জলাধার থেকে জল ছাড়ার কারণে এবং ভারী বর্ষায় ফুলে ফেঁপে ওঠে নদীটি। বিকেল গড়াতেই সূর্য যখন নদীর এক প্রান্তে অস্ত যায়, তখন সেই মুহূর্ত যেন ছবির মত ধরা দেয়। আর এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে। মোবাইল ক্যামেরা বন্দি করেন প্রাকৃতিক এই পরিবেশের ছবি। শুধু তাই নয় এরপরে, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের নিয়ে পার্কে ঘুরে রওনা দেন বাড়ির উদ্দেশ্যে।
রঞ্জন চন্দ
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 28, 2025 8:07 PM IST
Weekend Trip: অফবিট জায়গা খুঁজছেন? হাজার পাঁচেক টাকা আর বন্ধুদের সঙ্গে নিয়ে মায়াবী সূর্যাস্ত দেখতে পৌঁছে যান এই ঠিকানায়