ওজন ঝরানো বড়ই কঠিন বিষয়। বহু নিয়ম মানলেও সহজে ওজন ঝরানো যায় না। সেক্ষেত্রে একটি বিশেষ ডায়েট প্ল্যান মানলে ৭ দিনেই ওজন ঝরানো সম্ভব হবে।
ডিক্যাথলন ওয়েবসাইটের মতে, একটি সঠিক ডায়েট মানলে ৭ দিনেই ওজন ঝরতে পারে। এক্ষেত্রে ৭ দিনে একটি নির্দিষ্ট নিয়ম মানতে হবে। আসুন জেনে নেওয়া যাক কী কী খাবেন-
১) ডিক্যাথলন ওয়েবসাইটের মতে, ৭ দিনে ওজন ঝরাতে প্রচুর পরিমাণে ফল খেতে হবে। ফলে থাকা ফাইবার ওজন ঝরাতে অত্যন্ত সাহায্য করে। এ ছাড়া রোজ ৮ থেকে ১২ গ্লাস জল পান করতে হবে।
আরও পড়ুন: আজীবন লিভার থাকবে চনমনে! যকৃৎ পরিষ্কার রাখতে মেনে চলুন এই সহজ কিছু নিয়ম
২) ডিক্যাথলনের মতে ৭ দিনে ওজন ঝরাতে প্রচুর পরিমাণে সবজি খেতে হবে। তবে তেল খাওয়া একেবারেই চলবে না। প্রয়োজন হলে অলিভ অয়েল খাওয়া যেতে পারে। আর দ্বিতীয় দিনে ফল না খেলেও চলবে। এবং খাদ্য তালিকায় আলু রাখা একেবারেই চলবে না।
৩) খাদ্য তালিকাতে ফল এবং সবজি উভয় রাখতে হবে। তবে কলা ও আলু একেবারেই খাওয়া চলবে না। সারাদিনে ৮ থেকে ১২ গ্লাস জল অবশ্যই পান করতে হবে।
৪) কলা ও দুধ দিয়েও পেট ভরানো যেতে পারে। তবে প্রচুর পরিমাণে জল অবশ্যই পান করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Weight Loss Tips