মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

West Bengal news ‘বনবাস কাটিয়ে’ ১৪ বছর পর প্রত্যাবর্তন! হাতের ট্যাটুই ফিরিয়ে দিল ‌যুবককে Bakwas band returns after 14 years! Tattoo helped him

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


Last Updated:

West Bengal news: মাথার কাটা দাগ আর হাতের ট্যাটু যে একটা পরিবারে খুশির হাওয়া বইয়ে দেবে তা হয়তো জীবনে কেউ কখনও ভাবেননি। প্রায় ১৪ বছর নিখোঁজ থাকার পর নিজের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিল সমাজমাধ্যম, বাড়ি ফিরলেন সারেঙ্গার বামনীশোল গ্রামের বাসিন্দা সোমনাথ মণ্ডল

X

১৪

১৪ বছর পর প্রত্যাবর্তন 

বাঁকুড়া: মাথার কাটা দাগ আর হাতের ট্যাটু যে একটা পরিবারে খুশির হাওয়া বইয়ে দেবে তা হয়তো জীবনে কেউ কখনও ভাবেননি। প্রায় ১৪ বছর নিখোঁজ থাকার পর নিজের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিল সমাজমাধ্যম, বাড়ি ফিরলেন সারেঙ্গার বামনীশোল গ্রামের বাসিন্দা সোমনাথ মণ্ডল। সোমনাথের বাড়িতে আসাটা যেন অনেকটা সিনেমার গল্পের মতো। আর এই গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সমাজ মাধ্যম, রেলের কর্মীরা এবং বাঁকুড়ার সিমলাপাল ও সারেঙ্গা ব্লকের কয়েকজন যুবক। পুরুলিয়ার নিমতাড়া গ্রামের বাসিন্দা, প্রণব মাঝি, যার শ্বশুর বাড়ি বাঁকুড়ার সিমলাপালে। তিনি মধ্য প্রদেশের গঞ্জোবাসদা স্টেশনে কর্মরত।

আরও পড়ুন: ভারতকে বোকা বানাতে গিয়েছিল পাকিস্তান! জয়শঙ্করের এক চালে পাল্টে গিয়েছে খেলা, কোণঠাসা পাকিস্তান?

বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের বামনীশোল গ্রামের বাসিন্দা সোমনাথ মন্ডল মানসিক ভারসাম্যহীন। আজ থেকে প্রায় ১২ বছর আগে বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যান সোমনাথ মণ্ডল। তারপর পরিবারের লোকজন খোঁজাখুঁজিও করেন, কিন্তু খোঁজ মেলেনি। মনের মধ্যে প্রিয়জনকে খুঁজে পাওয়ার আশা হয়তো ছিল ঠিকই, কিন্তু দীর্ঘ ১৪ বছরে তা হয়তো ধীরে ধীরে কমে আসছিল পরিবারের সদস্যদের কাছে। তারপর হয়তো ধীরে ধীরে সোমনাথের কথা ভুলে প্রাত্যহিক জীবনের ছন্দে ফেরেন সোমনাথের পরিবার।

তবে ঘটনার মোড় নেয় দিন কয়েক আগে। পুরুলিয়ার নিমতাড়া গ্রামের বাসিন্দা, প্রণব মাঝি, যার শ্বশুর বাড়ি বাঁকুড়ার সিমলাপালে। তিনি মধ্য প্রদেশের গঞ্জোবাসদা রেলওয়ে স্টেশনে কর্মরত। ওই স্টেশনের পাশের সরাই স্টেশনে অজানা অচেনা এক ব্যক্তি দু-তিন দিন বসে থাকতে দেখেন রেলের কর্মীরা। সরাই স্টেশনে লোকজনের যাতায়াত খুব কম। ওই স্টেশনের ভৌগলিক অবস্থানের কারণে। স্বাভাবিকভাবেই বেশ ফাঁকা ফাঁকা থাকে ওই স্টেশন চত্বর। কিন্তু সেখানে ওই অপরিচিত ব্যক্তিকে এইভাবে বসে থাকতে দেখে সন্দেহ দানা বাঁধে রেলের কর্মীদের। তারা কথা বলার চেষ্টা করেন অপরিচিত ব্যক্তি সোমনাথ মন্ডলের সঙ্গে। কিন্তু সোমনাথ বাবু বাংলায় কথা বলায় তারা বুঝে উঠতে পারছিলেন না। তারা তখন ফোন করেন পাশের স্টেশনে কর্মরত পুরুলিয়ার নিমতাড়া বাসিন্দা প্রণব মাঝিকে। প্রণব বাবু সরাই স্টেশনে গিয়ে তার সঙ্গে কথা বলে পরিচয় জানার চেষ্টা করেন। তখন ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার বাড়ির ঠিকানা হিসেবে সারেঙ্গা ও বামনীশোল গ্রামের নাম বলে। এরপর প্রণব বাবু ফোন করেন তার শ্বশুর বাড়ির আত্মীয় তুষার পালকে। তিনি তাকে ফোনে পুরো বিষয়টি বলেন এবং কয়েকটি ছবি পাঠান। তুষার বাবু তার বন্ধু সিমলাপাল ব্লকের বাসিন্দা যাদব মুখার্জিকে ২০ এপ্রিল ফোন করে ব্যাপারটি জানায়। যাদব সোমনাথ মন্ডলের ছবি এবং পুরো ঘটনাটি তুলে ধরে সমাজ মাধ্যমে তার নিজের একাউন্টে পোস্ট করে। পাশাপাশি সেই তথ্য সে শেয়ার করে সারেঙ্গা ব্লকের বেশ কিছু মানুষের মোবাইলে।

আরও পড়ুন: ‘এখানেই মেরে ফেলুন, ওপারে পাঠাবেন না!’ পাকিস্তানে নিপীড়িত হয়ে ভারতে আসা উদ্বাস্তুদের কাতর আর্জি

সেই পোস্ট দেখে অনেকেই খবর দেন বামনীশোল গ্রামে সোমনাথ মন্ডলের পরিবারের সাথে। সোমনাথের ছবি দেখে তাজ্জব চিনতে পারেন তার বাড়ির সদস্যরা। তারা যেন মন থেকে বিশ্বাস করতে পারছিলেন না। তবে এরপর সোমনাথ বাবুর ছেলে রাহুল যোগাযোগ করে যাদব মুখোপাধ্যায় ও তুষার পালের সাথে। সেখান থেকে ফোন নম্বর নিয়ে মধ্য প্রদেশে কর্মরত সিমলাপালের জামাই প্রণব মাঝির সাথে যোগাযোগ করা হয়। তাকে সোমনাথের ছেলে জানান তার বাবার মাথায় কাটা দাগ এবং ডান হাতে ট্যাটুতে তার নাম লেখা আছে। সেটা জানার পর একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে একটি আশ্রমে নিয়ে গিয়ে সাবান মাখিয়ে স্নান করানো হয়। কেটে ফেলা হয় দীর্ঘদিনের চুল দাড়ি। বেরিয়ে আসে মাথার কাটা দাগ, আর হাতের সোমনাথ লেখা। মিটে যায় সন্দেহের অবকাশ। দীর্ঘ প্রায় ১৪ বছর পর পরিবারের হারানো ছেলেকে এইভাবে ফিরে পাবেন হয়তো ভাবেননি কেউ। পরিবারের সদস্যদের চোখে তখন আনন্দ অশ্রু। এরপর পরিবারের পক্ষ থেকে সোমনাথকে দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়। সারেঙ্গা থেকে মধ্য প্রদেশ এর উদ্দেশ্যে রওনা দেন সোমনাথ মন্ডলের বামনীশোলের পরিবারের সদস্যরা। প্রশাসনিক কাজ সেরে হারিয়ে যাওয়া সোমনাথকে নিয়ে ট্রেনে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন হারিয়ে যাওয়া পরিবারের সদস্যরা। বাড়ি পৌঁছাতেই খুশির জোয়ার সোমনাথের পরিবারে। বাড়ি ফিরে নিজের ছেলেকে বসালেন কোলে। স্ত্রীকে জানিয়েছেন “আমি আছি”। আনন্দে কেঁদে ফেললেন সোমনাথ বাবুর স্ত্রী। বাবাকে ফিরে পেতে যারা সাহায্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান সোমনাথ বাবুর ছেলে রাহুল মন্ডল। আজ থেকে চোদ্দ বছর আগে বাবার নিখোঁজ হয়ে যাওয়ার কাহিনী শোনালেন তখন ষষ্ঠ শ্রেণীতে পড়া সোমনাথ বাবুর মেয়ে।

নীলাঞ্জন ব্যানার্জি

Next Article

West Bengal news: শান্তিনিকেতন মানে শুধুমাত্র বিশ্বভারতী নয়, হরিণদের সঙ্গে সময় কাটাতে ঘুরে আসুন এখান থেকে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর