শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

West Bengal News বিদ্যুতের তার ছুঁতেই সব শেষ! তড়িদাহত হয়ে মৃত্যু মেয়ের, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও West Bengal news School student and father died due to electrocution caused by heavy rain

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮৮ সময় দেখুন


Last Updated:

West Bengal News: ঘাতক হিসেবে ঝুলে ছিল বিদ্যুতের তার। খেয়াল করেনি স্কুল ছাত্রী। সেই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে সে। তাকে কাঁপতে দেখে বাঁচাতে এগিয়ে আসে বাবা। তখন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। শুকনো বাঁশ দিয়ে বিদ্যুতের তার থেকে তাদের আলাদা করা গেলেও শেষ রক্ষা হল না।

একই সঙ্গে মৃত্যু বাবা মেয়ের, মর্মান্তিক ঘটনা মন্তেশ্বরেএকই সঙ্গে মৃত্যু বাবা মেয়ের, মর্মান্তিক ঘটনা মন্তেশ্বরে
একই সঙ্গে মৃত্যু বাবা মেয়ের, মর্মান্তিক ঘটনা মন্তেশ্বরে

মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে—বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক বাবা ও তাঁর নাবালিকা কন্যা। মঙ্গলবার দুপুরে মন্তেশ্বর গ্রামে গদ্ারপাড় এলাকায় ঘটে ঘটনাটি। মৃত বাবা অরুণ নন্দী (৫০) পেশায় একজন দর্জি। তাঁর মেয়ে বর্ষা নন্দী, ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বর্ষা পড়াশোনা করত মন্তেশ্বর বালিকা বিদ্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে এলাকা জুড়ে শুরু হয় ঝড়-বৃষ্টি। সেই সময়েই বাড়ির সামনে থাকা বিদ্যুৎ খুঁটির সংযোগ তার খুলে ঝুলতে থাকে।

মঙ্গলবার সকালে বর্ষা ওই ঝুলন্ত তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেয়েকে কাঁপতে দেখে উদ্ধার করতে গিয়ে অরুণবাবুও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। চোখের সামনে এই দৃশ্য দেখে চিৎকার শুরু করে অরুণবাবুর ছেলে। পরে সে একটি শুকনো বাঁশের সাহায্যে দুজনকে আলাদা করার চেষ্টা করে। প্রতিবেশীদের সহায়তায় বাবা-মেয়েকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে রয়ে গেলেন অরুণবাবুর স্ত্রী ও কনিষ্ঠ পুত্র।

মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কালনা মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। পরিবারের শোকস্তব্ধ সদস্যরা জানান, আচমকা এই মৃত্যু মেনে নেওয়া কঠিন। গদ্ারপাড় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকার বাসিন্দারা বলছেন, সম্ভবত ঝড়বৃষ্টির জন্যই সবার অলক্ষে নেমে এসেছিল বিদ্যুতের তার। তা বুঝতে না পারার জন্যই এমন ঘটনা ঘটলো।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom