Last Updated:
হুগলি: দুপুর ৩টের পরীক্ষা শুরু হল বিকেল পাঁচটা বাজতে দশে। গোটা দেশের সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষা আদৌ বৈধতা পাবে কি না তা নিয়ে আশঙ্কায় অভিভাবকরা। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির জন্যই তাঁদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইমেল বা এসএমএস করেও কেন পরীক্ষা কেন্দ্র বদলের কথা জানানো হল না প্রশ্ন তুলছেন তা নিয়েও। কোন পরীক্ষায় ঘটলো এমন ঘটনা?
হুগলি থেকে পূর্ব বর্ধমান হঠাৎ বদল JEE মেন পরীক্ষার কেন্দ্র। তাতেই চরম বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। JEE মেন পরীক্ষার সিট পরেছিল হুগলির পোলবার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। হঠাৎ করেই সেই পরীক্ষা কেন্দ্র বদল করে পূর্ব বর্ধমানের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে নোটিস দেওয়া হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে। তার জেরে চরম হয়রানির শিকার হলেন পরীক্ষার্থীরা। পরে পোলবা ব্লক প্রশাসন বিডিও পুলিশ গিয়ে তিনটি বাসের ব্যবস্থা করে তাদের বর্ধমানে পাঠানোর ব্যবস্থা করে।
মঙ্গলবার দুপুর তিনটে থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। সেইমতো ১১৫ জন পরীক্ষার্থী কলেজে এসো উপস্থিত হয়। পরীক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও ছিলেন। কুড়ি মিনিট আগে তারা জানতে পারেন যে এই কলেজে পরীক্ষা নেওয়া হবে না। পূর্ব বর্ধমানের নাববহাটের একটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
পরীক্ষার্থীদের সমস্যার কথা জানতে পেরে হুগলির বিডিও, গ্রামীন পুলিশের ডিএসপি, পোলবা থানার ওসি কলেজে উপস্থিত হন। তাঁরা তিনটি বাসের ব্যবস্থা করেন।সেই বাসে করেই বর্ধমানের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয় শিক্ষার্থী অভিভাবকদের। পরীক্ষার্থী আর অভিভাবকরা জানান চরম অব্যবস্থার শিকার তারা।আদৌ বর্ধমানে পৌঁছে তারা পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিকেল চারটের পর অভিভাবক পরীক্ষার্থীদের নিয়ে তিনটি বাস বর্ধমানের নবাবহাটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছয়। বিকেল পাঁচটা বাজার দশ মিনিট আগে পরীক্ষা নেওয়া শুরু হয়। অভিভাবকরা উৎকণ্ঠার সঙ্গে বলেন, “এই পরীক্ষা আদৌ মান্যতা পাবে কিনা বুঝে উঠতে পারছি না”।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 08, 2025 10:09 PM IST
SSC: স্কুলে ফেরার আবেদন মুখ্যমন্ত্রীর, তারপরও এল না কেউ, দিন শেষে ধরা পড়ল এ কোন ছবি?