Last Updated:
ডায়মন্ড হারবার: সুন্দরবনের স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে জলস্তর বৃদ্ধি, এ নিয়ে চলছে গবেষণা। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে থাকা আসা গবেষক এবং সুন্দরবন নিয়ে যাঁরা কাজ করে যাচ্ছেন তাঁদের নিয়ে ডায়মন্ড হারবারে আয়োজিত হয় আলোচনা সভা।
আরও পড়ুন: সীমান্তে লেগে গেল ভারত-বাংলাদেশের… দফায় দফায় সংঘর্ষ! বাংলাদেশিরা যা করেছেন শুনলে গা জ্বলবে
সেখানে সুন্দরবনের জলস্তর বৃদ্ধি নিয়ে সকলেই একমত হয়েছেন। জলস্তর বৃদ্ধির জন্য সুন্দরবনে বাঁধ ভাঙার মত ঘটনা ঘটছে, যার ফলে নোনা জল চলে আসছে এলাকায়। আগামী ৭০ বছরে এই প্রবণতা আরও বাড়বে। ফলে সেই সময় জনস্বাস্থ্যে কেমন প্রভাব পড়বে তা এখন থেকেই গবেষণা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সকলে। সুন্দরবনের এই জলস্তর বৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক। সুন্দরবন এলাকায় প্রতি বছর ৩-৭ মিলিমিটার পর্যন্ত জলস্তর বাড়ছে। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে সমুদ্রের জল সহজেই স্থলভাগে ঢুকে পড়ছে।
আরও পড়ুন: মেয়েকে বিবস্ত্র করে পুরুষদের সঙ্গে যৌনতার ভিডিও করতেন বাবা-মা! শিউরে ওঠার মতো ঘটনা
জলস্তর বাড়ার পাশাপাশি বেড়েছে বৃষ্টিপাত। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। জোয়ারের সময়ে প্রবল বৃষ্টি হলে সুন্দরবনের নদীগুলির পক্ষে সেই বিপুল জল ধরে রাখা সম্ভব হচ্ছে না। তখনই বাঁধ ভাঙছে, কোথাও বাঁধ উপচে গ্রামে জল ঢুকছে।
ফলে নোনা জলের মাত্রা বৃদ্ধিতে জনস্বাস্থ্যে কেমন প্রভাব পড়ে তা জানা খুবই জরুরি। এই ব্যাপারে একমত হয়েছেন সকল গবেষকরা, ফলে শুরু হয়েছে এই কাজ। মুক্তি এবং লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত হওয়া ডায়মন্ড হারবারের এই সেমিনার নজর কেড়েছে সকলের। এই সেমিনার থেকেই গবেষণার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
Kolkata,West Bengal
January 19, 2025 1:14 AM IST
Next Article
Pithe: নবাবের শহরের পিঠে এখন পাওয়া যাচ্ছে বীরভূমে, চেখে দেখলে মন ভরে যাবে