মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

West Bengal News বিদ্যুতের তার ছুঁতেই সব শেষ! তড়িদাহত হয়ে মৃত্যু মেয়ের, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও West Bengal news School student and father died due to electrocution caused by heavy rain

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৪০ সময় দেখুন


Last Updated:

West Bengal News: ঘাতক হিসেবে ঝুলে ছিল বিদ্যুতের তার। খেয়াল করেনি স্কুল ছাত্রী। সেই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে সে। তাকে কাঁপতে দেখে বাঁচাতে এগিয়ে আসে বাবা। তখন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। শুকনো বাঁশ দিয়ে বিদ্যুতের তার থেকে তাদের আলাদা করা গেলেও শেষ রক্ষা হল না।

একই সঙ্গে মৃত্যু বাবা মেয়ের, মর্মান্তিক ঘটনা মন্তেশ্বরেএকই সঙ্গে মৃত্যু বাবা মেয়ের, মর্মান্তিক ঘটনা মন্তেশ্বরে
একই সঙ্গে মৃত্যু বাবা মেয়ের, মর্মান্তিক ঘটনা মন্তেশ্বরে

মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে—বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক বাবা ও তাঁর নাবালিকা কন্যা। মঙ্গলবার দুপুরে মন্তেশ্বর গ্রামে গদ্দারপাড় এলাকায় ঘটে ঘটনাটি। মৃত বাবা অরুণ নন্দী (৫০) পেশায় একজন দর্জি। তাঁর মেয়ে বর্ষা নন্দী, ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বর্ষা পড়াশোনা করত মন্তেশ্বর বালিকা বিদ্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে এলাকা জুড়ে শুরু হয় ঝড়-বৃষ্টি। সেই সময়েই বাড়ির সামনে থাকা বিদ্যুৎ খুঁটির সংযোগ তার খুলে ঝুলতে থাকে।

মঙ্গলবার সকালে বর্ষা ওই ঝুলন্ত তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেয়েকে কাঁপতে দেখে উদ্ধার করতে গিয়ে অরুণবাবুও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। চোখের সামনে এই দৃশ্য দেখে চিৎকার শুরু করে অরুণবাবুর ছেলে। পরে সে একটি শুকনো বাঁশের সাহায্যে দু‘জনকে আলাদা করার চেষ্টা করে। প্রতিবেশীদের সহায়তায় বাবা-মেয়েকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে রয়ে গেলেন অরুণবাবুর স্ত্রী ও কনিষ্ঠ পুত্র।

মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কালনা মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। পরিবারের শোকস্তব্ধ সদস্যরা জানান, আচমকা এই মৃত্যু মেনে নেওয়া কঠিন। গদ্দারপাড় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকার বাসিন্দারা বলছেন, সম্ভবত ঝড়–বৃষ্টির জন্যই সবার অলক্ষে নেমে এসেছিল বিদ্যুতের তার। তা বুঝতে না পারার জন্যই এমন ঘটনা ঘটলো।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর