Last Updated:
বিশ্বজিৎ সাহা, কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। সে কারণে ২৩ জুলাই থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সে জন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। আগামী চার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা সামান্য বাড়বে, সঙ্গে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি অনেকটাই বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে কোনও কোনও জেলায় জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। কিছু কিছু জেলায় অল্প কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবারে নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে।
উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার ২১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সব জেলাতে। দু-এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। আজ, শনিবার দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলাতে।
রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং থেকে মালদহ, উত্তরবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।
Kolkata,West Bengal
July 19, 2025 9:34 AM IST
West Bengal Weather Forecast: ২৩ জুলাই থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন