দক্ষিণবঙ্গের আবহাওয়া:
মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। কোথাও কোথাও বেশ কিছুক্ষণের একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে।
শুক্রবার মূলত মেঘলা আকাশ, নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও কলকাতা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে।
শনি রবিবার উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূম জেলাতে।
রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। পূর্ব পশ্চিম, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আজ ও কাল বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কম। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপরের দিকে দু এক জেলাতে। আজ, বৃহস্পতিবার গরম বাড়বে; জলীয় বাষ্প থাকার কারণে বাড়বে অস্বস্তি।
বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার অধিকাংশ এলাকাতে। গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে বৃষ্টি না হলে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
উইকেন্ডেও ভারী বৃষ্টি। শনিবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ৷ তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।
Kolkata,West Bengal
July 24, 2025 10:32 AM IST
West Bengal Weather Forecast: ঘনাচ্ছে নিম্নচাপ অঞ্চল, বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস