সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবার বাড়তে পারে ঝড়-বৃষ্টির পরিমাণ। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই রয়েছে সতর্কতা। উত্তরবঙ্গে দুর্যোগ চলবে সপ্তাহ জুড়েই। আজও কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি।