মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

West Medinipur News : পাঁচ দিনের আবাসিক বিজ্ঞান কর্মশালা, উঠে এল একাধিক উদ্ভাবনী ভাবনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৪ সময় দেখুন


Last Updated:

বিজ্ঞান বিভাগে পাঠরত পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানের উন্নতি বা অগ্রগতি আবিষ্কার, উদ্ভাবনী ভাবনার প্রতি উদ্বুদ্ধ করতে বিজ্ঞান বিষয়ক আবাসিক কর্মশালার আয়োজন হল মেদিনীপুরে। জাতীয় স্তরের এই আয়োজনে খুশি পড়ুয়ারা। 

বিজ্ঞান কর্মশালা বিজ্ঞান কর্মশালা 
বিজ্ঞান কর্মশালা 

পশ্চিম মেদিনীপুর : ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে উদ্ধুদ্ধ করা এবং তাদের মধ্যে বিজ্ঞান বিষয়ক মানসিকতা বিকাশে মেদিনীপুরে আয়োজিত হল এক কর্মশালা। অংশ নিল দুই শতাধিক পড়ুয়া।বিজ্ঞান বিষয়ক গবেষণায় উৎসাহিত করা, উদ্ভাবনী শক্তির বিকাশ তথা সৃজনশীল প্রতিভার উন্মেষ ঘটানোর লক্ষ্যে এই বিশেষ কর্মশালার আয়োজন। মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজে অনুষ্ঠিত জাতীয় স্তরের কর্মশালায় উপস্থিত IIT খড়্গপুর, IISC বেঙ্গালুরুর বিশিষ্ট অধ্যাপকেরা।

পাঁচদিন ধরে চলা এই বিজ্ঞান কর্মশালায় ছাত্রছাত্রীদের উদ্ভাবনী ভাবনার বিকাশ ঘটেছে। জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান বিষয়ক ৫ দিনের জাতীয় স্তরের কর্মশালা। গত ১৩ নভেম্বর এই কর্মশালার সূচনা হয়। আজ, রবিবার তার শেষ দিন। বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ক গবেষণায় উৎসাহিত করা, উদ্ভাবনী শক্তির বিকাশ তথা সৃজনশীল প্রতিভার উন্মেষ ঘটানোর লক্ষ্যে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহায়তায় অনুষ্ঠিত আবাসিক এই কর্মশালায় পশ্চিম মেদিনীপুর সহ প্রতিবেশী আরও তিনটি জেলা থেকে মোট ২০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে।

২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশের উপর নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে, তারাই এই জাতীয় স্তরের আবাসিক কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবাসিক শিবিরে ভারতের বিভিন্ন নামী প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানীরা প্রত্যহ উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে কর্মশালাকে বিশেষ মাত্রা দিয়েছেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুনের NCCS-র অধ্যাপক ড. জি সি মিশ্র, ব্যাঙ্গালুরু IISC-র অধ্যাপক ড. পি কে দাস, IIT খড়্গপুরের অধ্যাপক ড. মিহির কুমার দাস এবং অধ্যাপক ড. মানস কুমার লাহা। ১৩ নভেম্বর বিজ্ঞান বিষয়ক জাতীয় স্তরের এই কর্মশালার উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, মেদিনীপুর সিটি কলেজের কর্ণধার প্রদীপ ঘোষ, অধ্যক্ষ ড. সুদীপ্ত চক্রবর্তী, উপাধ্যক্ষ ড. কুন্তল ঘোষ, কর্মশালার আহ্বায়িকা ড.শ্রাবণী প্রধান প্রমুখ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর