বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

West Medinipur News: রেললাইনে পাগলের মত ছুটছে শিশু, পিছন ধাওয়া দুই যুবকের, সিনেমাকে হার মানাল বাংলার এমন দৃশ্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


Last Updated:

সামনে আসছে মালগাড়ি, রেললাইন বরাবর দৌড় নাবালকের, তাকে বাঁচাতে পিছু ধাওয়া দুই যুবককে

ইনসেটে ওই দুই যুবকইনসেটে ওই দুই যুবক
ইনসেটে ওই দুই যুবক

পশ্চিম মেদিনীপুর: সবে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। রেলগেট পড়ে রয়েছে। হঠাৎ চোখে পড়ল রেললাইনের ধার বরাবর ছুটে চলেছে এক নাবালক। মুখোমুখি আসছে গতিতে ছুটে আসছে একটি ট্রেন। সাত পাঁচ না ভেবে তাকে বাঁচাতে তার পিছনে ধাওয়া করেছে দুই যুবক। যেন সিনেমার এক দৃশ্য। দুই যুবকের হাতে লাল টুপি। কোনওভাবে আটকাতে হবে ট্রেন। নয়ত যেকোনও সময় ঘটতে পারে বিপদ। নিজের জীবনকে তোয়াক্কা না করেই নাবালক ওই ছেলেকে বাঁচাতে মরিয়া দু’জন। এমন এক ঘটনার সাক্ষী রইল শতাধিক মানুষ। অবশেষে রেললাইন বরাবর দৌঁড়ে চলা ওই নাবালককে উদ্ধার করে তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে।

বাড়ি থেকে ভুলবশত অন্য ট্রেনে উঠে পড়ে ১০ বছরের ছোট্ট ছেলে। জানা গেছে, এদিন হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দি এক্সপ্রেসে চেপে পৌঁছে যায় বেলদা স্টেশনে। ট্রেন থেকে বেলদা স্টেশনে নামে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মসজিদ পাড়া এলাকার ১০ বছরের ওই বালক। ভুল স্টেশনে চলে এসেছে বুঝতে পেরে, যে পথ ধরে ট্রেন এসেছিল সেই পথ ধরে আতঙ্কে ছুটতে থাকে সে। আর ঠিক তখনই ২৪ নম্বর রেলগেটে মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবক ও ওই লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা এক বাসযাত্রী তা দেখতে পেয়ে ওই বাচ্চাটিকে বাঁচাতে রেললাইন ধরে ছুটতে থাকেন। আর তখনই খড়গপুরের দিক থেকে আপলাইন ধরে দ্রুত গতিতে আসছিল একটি মালগাড়ি। নিজেদের জীবনের পরোয়া না করে হাতে একটি লাল রঙের টুপি নাড়াতে নাড়াতে রেললাইন ধরে ছুটতে থাকেন ওই দুই যুবক। আর তা দেখতে পেয়ে মাঝপথে ট্রেন থামিয়ে দেন চালক। রক্ষা পায় বালকটি।

আরও পড়ুন: ক্ষুদিরাম বসু কোন স্কুলে পড়তেন জানেন? ১৯০ বছরের বিদ্যালয়ের ইতিহাস চমকে দেবে

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

রেলের এক কর্মী জানিয়েছেন, জনশতাব্দী ট্রেনটি চলে যাওয়ার পরে একটি মালগাড়ির সিগন্যাল হয়। রেলগেট ফেলে দিয়ে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ দেখি আপ লাইন ধরে একটি বাচ্চা ছুটে যাচ্ছে আর দুই যুবক হাতে একটা লাল টুপি নিয়ে নাড়াতে নাড়াতে তার পেছনে দৌড়াচ্ছে। চালক তা দেখতে পেয়ে ট্রেন থামানোয় বেঁচে যায় বাচ্চাটি। স্থানীয় রেল পুলিশকে খবর দিয়ে বাচ্চাটি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধারকারী দুই যুবক বাসযাত্রী পূর্ণচন্দ্র রাউল এবং বেলদা এলাকার বাসিন্দা অরুনাভ মাইতি।

অরুনাভ মাইতি বলেন, “বাচ্চাটিকে উদভ্রান্তভাবে দৌড়াতে দেখে প্রথমে হকচকিয়ে যাই। মোটরবাইকটি রেখে কোনও কিছু না ভেবেই পাশেই দাঁড়িয়ে থাকা একটি ছেলের মাথা থেকে লাল রঙের টুপিটি খুলে নিয়ে রেললাইন ধরে দৌড়ই। একটাই লক্ষ্য ছিল ট্রেনটাকে থামিয়ে বাচ্চাটাকে কীভাবে বাঁচাব। অবশেষে চালক আমাদের দেখতে পেয়ে ট্রেন থামিয়ে দেন। বাচ্চাটিকে বাঁচাতে পেরে খুবই আনন্দ হচ্ছে। ছেলেটিকে উদ্ধার করে এদিন খড়্গপুর চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়েছে।”

রঞ্জন চন্দ

Next Article

Agriculture News: নানা রঙের ফুলকপি চাষ করে তাক লাগাচ্ছে কোলাঘাটের এক কৃষক! 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর