মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

West Medinipur News: post master established morning school in house to spread education among needy children 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০০ সময় দেখুন


Last Updated:

West Medinipur News: মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে প্রাথমিক শিক্ষার ধারা। এই সকল বাড়ির ছেলে মেয়েদের মধ্যে প্রসার করতে হবে শিক্ষা ব্যবস্থাকে। গৃহশিক্ষকতার পাশাপাশি তিনি শুরু করেন একটি বিদ্যালয়। 

X

পোস্টমাস্টার

পোস্টমাস্টার পরেশ বেরা

পশ্চিম মেদিনীপুর: বেশ ছোটবেলায় তিনি চাকরি পেয়েছেন। ডাক বিভাগে চাকরি করার কারণে তিনি প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের কাছে পৌঁছেছেন। কখনও চিঠিপত্র, কখনও মানি অর্ডার পৌঁছে দিয়েছেন তাদের কাছে। তবে সেখানে গিয়ে দেখেছেন প্রান্তিক গ্রামীণ এলাকার মানুষদের নেই কোনও প্রাথমিক শিক্ষা। মাত্র উনিশ বছর বয়সেই ডাক বিভাগে চাকরি পাওয়া এই ছেলেটা মানুষের কথা ভেবেছেন। লিখতে ভালবাসতেন, তাই কখনও তার লেখনীতে ফুটে উঠেছে তাদের কথা। গ্রামে তিনি থাকেন, গ্রামের ছেলেদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রসারের লক্ষ্যে তিনি গড়ে তোলেন বিদ্যালয়। যেখানে মাত্র নামমাত্র খরচে, ছোট ছোট ছেলে মেয়েরা শেখে পড়াশোনা, গান, নাচ, ছবি আঁকা।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

বেশ কয়েকবছর পেছনে গেলেই দেখা যাবে, গ্রামীণ এলাকার ছেলেমেয়েদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারের তেমন প্রভাব ছিল না। অন্যান্য গঠনমূলক শিক্ষা তো দূর, বিদ্যালয়মুখি হত না পড়ুয়ারা। প্রতিদিন কাজের কারণে সকাল থেকে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাইকেলে করে যাতায়াত করা এই পোস্টম্যান দেখেছেন তাদেরকে। উপলব্ধি করেছেন তাদের কষ্ট, যন্ত্রণা। ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন বিরসা মুন্ডা স্মৃতি রক্ষা কমিটি। যার দুটো শাখা। বিরসা মুন্ডা স্মৃতি শিক্ষা নিকেতন এবং কথা বলা ও মনোযোগ পাঠাগার। এখানে তিনি ছাড়াও ছাড়াও এলাকার বেশ কয়েকজন যুবক-যুবতী তারা ছেলেমেয়েদের শিক্ষাদান করেন।

ডাক বিভাগে কর্মরত পরেশ বেরা। বাড়ি পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি ব্লকের কানপুর গ্রামে। মাত্র ১৯ বছরে চাকরি পেলেও চাকরি করাকালীন তিনি ছোট ছোট ছেলে মেয়েদের টিউশন পড়াতেন। নিজেও গিয়েছেন কলেজে। তবে কাজের কারণে মানুষের কাছে পৌঁছে তাদের স্বাক্ষর করার এই প্রয়াসের কারণে সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ থেকে তাকে ‘পোস্টাল হিরো’ সম্মানে সম্মানিত করা হয়েছে।

আরও পড়ুন: Shani Reverse Action: মীনে শনির অবস্থানে বিশাল পরিবর্তন, ৩ রাশির সোনা ভরা সিন্দুক, বিলাসিতায় ভরপুর জীবন

প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই মানুষটির নাম পরেশ বেরা। বর্তমানে তিনি কন্টাই ডিভিশনের অধীন কানপুর পোস্ট অফিস পোস্টমাস্টার হিসেবে কর্মরত। চাকরিজীবন হয়তআর মাত্র কয়েকটা বছর বাকি। কাজের কারণে সেই সকল মানুষদের কাছে পৌঁছতেন, যাদের কাছে শিক্ষা তো দূর, দুবেলা পেটের খাবার জোগাড় করতে দিন রাত কায়িক পরিশ্রম করতে হয় তাদের। তখন তিনি ভাবতেন এই সকল মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে হবে প্রাথমিক শিক্ষার ধারা।

আরও পড়ুন: Hanuman Janmotsav 2025: হনুমানের বিশাল শক্তিতে কাঁপবে ত্রিলোক! জন্মদিনে পবনপুত্র ঢেলে দেবেন সম্পদ, ৭ রাশির হাতে পাহাড় প্রমাণ সম্পত্তি

এই সকল বাড়ির ছেলে মেয়েদের মধ্যে প্রসার করতে হবে শিক্ষা ব্যবস্থাকে। গৃহশিক্ষকতার পাশাপাশি তিনি প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেন একটি বিদ্যালয়। ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ধারাকে বজায় রাখতে বাড়িতেই শুরু করেন একটি প্রতিষ্ঠান।যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা পাশাপাশি শেখে গান, নাচ, ছবি আঁকাও। সকালে তিনি ছাত্র-ছাত্রীদের পড়ান। তবে তার এই উদ্যোগ এবং মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

West Medinipur News: অজ্ঞতার অন্ধকার থেকে চেতনার আলোতে! পেশায় পোস্টমাস্টার, শিক্ষার ধারাকে ছড়িয়ে দিতেই অবাক কাজ

Next Article

Viral Nadia News: তাল খেজুরের সারির আড়ালে লাল ইটের প্রাচীন ব্রিটিশ বাংলো, রানি ভিক্টোরিয়ার আবক্ষ মূর্তি! বাংলার এই গ্রামেই আছে এক টুকরো ‘লন্ডন’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর