অনেক সময়েই দেখতে বা শুনতে পাওয়া যায় ক্রমশই পুরুষদের শুক্রাণু দুর্বল হয়ে পড়ছে ৷ এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় অধিকাংশ পুরুষকেই ৷ একটি সমীক্ষায় জানতে পারা গিয়েছে শুক্রাণু দুর্বল হওয়ার পরিমাণ নির্ভর করে কোন শহরে আপনি বসবাস করছেন তার উপরে ৷ এমন বহু মানুষ আছেন যাঁরা দূষিত স্থানে বসবাস করেন, তাঁদের শুক্রাণু সংক্রান্ত সমস্যা হয়ে থাকে ৷