সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

WhatsApp-এর নয়া প্রাইভেসি পলিসি অপছন্দ? জেনে নিন অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৬৭ সময় দেখুন
WhatsApp-এর নয়া প্রাইভেসি পলিসি অপছন্দ? জেনে নিন অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে


WhatsApp: সম্প্রতি WhatsApp নতুন প্রাইভেসি পলিসি আপডেট করেছে। অনেক ইউজার তাঁদের নিজের ফোনে সেই আপডেট পেয়েছেন। এর পর থেকেই আসমুদ্র হিমাচলের হৃদয়ে আসন জমিয়ে বসা WhatsApp নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে ইউজারদের মনে। কিছু দিন আগে WhatsApp-এর সুরক্ষার খামতির খবর প্রকাশ্যে এসেছিল। এবার এসেছে নতুন প্রাইভেসি পলিসি। ১৫ মে-র মধ্যে WhatsApp-এর নতুন পলিসিতে যুক্ত হওয়ার শেষ তারিখ বলে ঘোষণা করেছে Facebook-এর মালিকানাধীন এই সংস্থা। বলা হয়েছে নতুন পলিসি যাঁরা অ্যাকসেপ্ট করবেন না তাঁদের অ্যাকাউন্ট এখনই বন্ধ করা হবে না, তবে ইউজারকে WhatsApp ব্যবহার করার সময়ে কিছু অসুবিধার মুখে পড়তে হবে। যেমন WhatsApp-এর চ্যাট, নোটিফিকেসন ও কলের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আসবে। ফলে অনেকেই মনে করছেন এই সীমাবদ্ধতার সম্মুখীন হওয়ার চেয়ে WhatsApp অ্যাকাউন্ট ডিলিট করে ফেলা অনেক ভালো। এর থেকে নিজের ফোনে Telegram অথবা Signal ব্যবহার করা অনেক ভালো। তবে Android অথবা iPhone ব্যবহারকরীরা যদি WhatsApp অ্যাকাউন্ট ডিলিট করার কথা ভাবেন, তাহলে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। নিচে রইল সেই বিবরণ।

WhatsApp প্রাইভেসি পলিসির সঙ্গে একমত না হলে WhatsApp-এর কাছে থাকা সমস্ত ডেটার একটি সম্পূর্ণ ফাইল ইউজারকে নিতে হবে, এর জন্য দু’দিন অপেক্ষা করতে হবে। WhatsApp সেটিংস-এ গিয়ে অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করতে হবে। সেখানে Request Account Info বলে একটি অপশন থাকবে সেটাকে সিলেক্ট করে অ্যাকসেপ্ট করতে হবে। দু’দিন সময় লাগতে পারে, WhatsApp ইউজারের সমস্ত তথ্য ফিরিয়ে দেবে। এছাড়াও Export Report Option-কে বিকল্প হিসেবে বেছে নেওয়া যেতে পারে। এখান থেকে একটি HTML ফর্ম্যাট-এ একটি ফাইল পাওয়া যাবে যেখানে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য থাকবে।

এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে ইউজারকে WhatsApp সেটিংস-এ গিয়ে Account অপশস সিলেক্ট করতে হবে। সেখানে ইউজার পারবেন Delete My Account অপশন বেছে নিতে। WhatsApp পুনরায় ফোন নম্বর যাচাই করতে বলবে, তার পরে Delete My Account-এ ট্যাপ করতে হবে। সঙ্গে সঙ্গে WhatsApp-এর সঙ্গে ইউজারের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হবে। WhatsApp কর্তৃপক্ষ জানিয়েছে ইউজারের সব ডেটা মুছে ফেলতে ৯০ দিন সময় লাগতে পারে। তবে তার পরও কিছু তথ্য তাদের কাছে থাকবে তবে সেগুলো কোনও কাজের তথ্য নয়।

Published by:Ananya Chakraborty

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর